নজরবন্দি ব্যুরো: মিমিক্রি বিতর্ক নিয়ে কিছুটা কি দোটানায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় সেরকমই কিছুটা ইঙ্গিত মিলল। কারণ একবার পুরো বিষয়টি থেকে তিনি কিছুটা দূরত্ব তৈরির চেষ্টা করলেন মমতা বন্দোপাধ্যায়(Mamata on Mimicry Row)। বল ঠেলে দিলেন তৃণমূলের সংসদীয় দলের কোর্টে। আবার একবার ইঙ্গিত দিলেন যে হালকা চালে জগদীপ ধনখড়ের নকল করেছেন কল্যাণ বন্দোপাধ্যায় ।বুধবার নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে স্বভাবতই মমতার দিকে প্রথম যে প্রশ্নটা ধেয়ে আসে,
আরও পড়ুন: Modi-Mamata: ২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বাংলায় কবে আসবে ১০০ দিনের বকেয়া টাকা।



Mamata on Mimicry Row: মিমিক্রি বিতর্ক নিয়ে কল্যাণের পাশে নেই মুখ্যমন্ত্রী ?
সেটা কল্যাণের মিমিক্রি নিয়ে ছিল। সেই প্রশ্নের জবাবে প্রাথমিকভাবে দূরত্ব তৈরির চেষ্টা করেন মমতা। প্রথমে তিনি বলেন, ‘আমার সংসদীয় দল এটার বিষয়ে উত্তর দিতে পারবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওরা যথেষ্ট।’ পরে অবশ্য কল্যাণের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেন মমতা। তিনি বলেন, ‘আপনি কেন এরকম কথা বলছেন? আমি তো সবাইকে সম্মান করি। অসম্মানের কোনও বিষয় নেই। ওটা স্রেফ রাজনৈতিকভাবে, হালকা চালে। আপনারা তো জানতেই পারতেন না যদি রাহুলজি ভিডিয়ো না করতেন।’








