Modi-Mamata: ২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বাংলায় কবে আসবে ১০০ দিনের বকেয়া টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১০০ দিনের কাজের টাকা ও কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi-Mamata Meeting in delhi) সঙ্গে দেখা করেন। এদিন সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১০ জন প্রতিনিধিকে নিয়ে সংসদ ভবনে যান মমতা। ২০ মিনিটের বৈঠক হয় দুপক্ষের। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, নরেন্দ্র মোদী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।

Modi-Mamata: ২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বাংলায় কবে আসবে ১০০ দিনের বকেয়া টাকা

আরও পড়ুন: লক্ষ্য লোকসভা ভোট, ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা কংগ্রেসের

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একাধিকবার এই ইস্যুতে কথা বলেছেন। বুধবার রাজধানীতে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী। সংসদ ভবনেই বৈঠক হয় তাঁদের। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভা ও রাজ্যসভার ১০ জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। ১০০ দিনের কাজের (100 days Work) টাকা আটকে রয়েছে। ২০২৩ সালের বাজেটেও আমাদের রাজ্যের জন্য ১০০ দিনের কাজে কোনও বরাদ্দ ধার্য করা হয়নি।

Modi-Mamata: ২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বাংলায় কবে আসবে ১০০ দিনের বকেয়া টাকা

মুখ্যমন্ত্রীর অভিযোগ, সংবিধানের নিয়ম থাকা সত্ত্বেও টাকা আটকে রাখা হয়েছে। ফিন্যান্স কমিশনের টাকা আটকে রয়েছে। আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও টাকা দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, যদি কোনও ভুল থাকে টাকা দেওয়া বন্ধ করে দিন। কিন্তু কেন্দ্রের ১৫৫ টি দল বাংলায় এসেছে, তারা পরিদর্শন করে গিয়েছে। আমাদের তরফে সব ব্যখ্যা দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বকেয়া রয়েছে। কেন টাকা দেওয়া হচ্ছে না এনিয়ে অফিসারদের বৈঠক হবে।

২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বকেয়া টাকা পাবে বাংলা?

Modi-Mamata: ২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বাংলায় কবে আসবে ১০০ দিনের বকেয়া টাকা
Modi-Mamata: ২০ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস মোদীর, বাংলায় কবে আসবে ১০০ দিনের বকেয়া টাকা

এই বিষয়ে সব শোনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কী জানিয়েছেন? মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সমস্ত বিষয় মন দিয়ে শুনেছেন। পুরোটা শুনে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। এনিয়ে কেন্দ্র ও রাজ্যের বৈঠক হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত