Bharat Jodo Yatra: লক্ষ্য লোকসভা ভোট, ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা ভোট (Locksova Election)। আর তাকে পাখির চোখ করেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল নেমে পড়েছে ভোট প্রচারে। ইন্ডিয়া জোটের প্রধান দল কংগ্রেস এবছর লোকসভা ভোটের আগে ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা করেছে। গতবারের ভারত জোড়ো যাত্রায় ভালো ফল মিলেছিল কংগ্রেসের (Congress)

আরও পড়ুন: নজরে নতুন ভ্যারিয়ান্ট ! কেন ‘WINTER LOVER’ করোনা ?

লক্ষ্য লোকসভা ভোট, ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা কংগ্রেসের
লক্ষ্য লোকসভা ভোট, ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা কংগ্রেসের

এবার সে কথা মাথায় রেখেই ভারত জোড়ো যাত্রা ২.০ (Bharat Jodo yatra) অনুষ্ঠিত হবে। এবারও এই যাত্রার প্রধান মুখ থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সূত্রে খবর নতুন বছরের প্রথম মাসেই ভারত জোড়ো যাত্রা করার পরিকল্পনা রয়েছে। তবে এবার এই যাত্রা হবে একটু অন্যরকম ভাবে। পায়ে হাঁটা ছাড়াও গাড়িতে হবে এই যাত্রা।

cong2

উল্লেখ্য গত বছর এই যাত্রার প্রথম ধাপে কন্যাকুমারীকা থেকে কাশ্মীর অবধি পায়ে হেঁটে গিয়েছিলেন রাহুল গান্ধী। এবার যাত্রার রুট একটু পরিবর্তন করার কথা ভাবছে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের সুচি অনুযায়ী উত্তর ভারত (North India) থেকে যাত্রা পরিকল্পনা রয়েছে।

লক্ষ্য লোকসভা ভোট, ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা কংগ্রেসের

cong1

এবার প্রধানত উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে জনসংযোগ বাড়ানোর কাজে মন দেবে কংগ্রেস। কংগ্রেস সূত্রের খবর এই যাত্রায় এবার কংগ্রেস ছাড়াও বিরোধী জোট ইন্ডিয়ার (INDIA) উল্লেখযোগ্য নেতা-নেত্রীদেরও দেখা যেতে পারে। আগামী একুশে ডিসেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত