Rajya Sabha Elections 2022: রাজ্যসভায় যাচ্ছে জয়ন্ত চৌধুরী, সমর্থন দেবে সমাজবাদী পার্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সমাজবাদী পার্টি এবং আরএলডির সমর্থনে রাজ্যসভায় যাচ্ছেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী৷ বৃহস্পতিবার চুড়ান্ত সিদ্ধান্ত নিলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি সমর্থনে জাভেদ আলি, কপিল সিবালের পর এবার জয়ন্ত চৌধুরীকে বেছে নেওয়া হল।

আরও পড়ুনঃ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, তদন্তে নামছে ইডি

আগামী ১০ জুন উত্তরপ্রদেশের ১১ টি আসনে রাজ্যসভার নির্বাচন রয়েছে। সেখানে বিধানসভায় ক্ষমতার জোরে ৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী দিতে পারবে বিরোধিরা। সেখানে কপিল সিবাল এবং জাভেদ আলিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় আসনে কাকে বেছে নেওয়া হবে? তা নিয়ে জল্পনা চলছিল।

রাজ্যসভায় যাচ্ছে জয়ন্ত চৌধুরী, সমর্থন দেবে সমাজবাদী পার্টি

সূত্রের খবর, ওই আসনটিতে অখিলেশ জায়া ডিম্পেল যাদবকে দেওয়া হতে পারে। জয়ন্ত চৌধুরীর পরিবর্তে ডিম্পেলকে বেছে নেওয়ায় আরএলডি কর্মীদের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। কিন্তু অখিলেশের সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য অনুরোধ করেন আরএলডি বিধায়করা। সেকথা শোনার পরেই সিদ্ধান্ত নেন অখিলেশ।

রাজ্যসভায় যাচ্ছে জয়ন্ত চৌধুরী, সমর্থন দেবে সমাজবাদী পার্টি

রাজ্যসভায় যাচ্ছে জয়ন্ত চৌধুরী, সমর্থন দেবে সমাজবাদী পার্টি

রাজনৈতিক মহলের ধারণা, এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে বিরোধি ঐক্যের বিরাট বার্তা দিতে চাইলেন অখিলেশ৷ একইসঙ্গে আরএলডি এবং সমাজবাদী পার্টির সম্পর্কে যে ফাটল দেখা দিয়েছিল, সেটাই মেরামত করলেন সমাজবাদী পার্টি প্রধান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত