SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, তদন্তে নামছে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআইয়ের পর এবার স্কুল সার্ভিস কমিশনের মামলায় তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছিল স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন হয়েছে তা খুঁজে বের করতেই তদন্তে নামতে চলেছে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি।

আরও পড়ুনঃ Murder-Suicide: খুন না আত্মহত্যা, কি আছে বিদিশা দে মজুমদারের ময়নাতদন্তের রিপোর্টে?

সূত্রের খবর, দিল্লিতে ইডির সদর দফতর থেকে কলকাতায় সিবিআইয়ের দফতরে পাঠানো হয়েছে চিঠি। তদন্তের জন্য সিবিআইয়ের কাছ থেকে এফআইআরের ৪ টি কপি এবং যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। সিবিআইয়ের নথির পাশাপাশি খতিয়ে দেখা হবে বাগ কমিটির রিপোর্ট। একইসঙ্গে তদন্তে নেমে এখনও অবধি সিবিআইয়ের হাতে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা রিপোর্ট আকারে জানাতে বলা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, শিকড় বের করবে ইডি
স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, শিকড় বের করবে ইডি

সূত্রের খবর, ইডির তরফে অনুসন্ধান করে জানতে পারা গেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সেই টাকা কার মারফত, কীভাবে কোথায় পৌঁছাল? সেটাই জানার চেষ্টা করতে নামবে ইডি। এবিষয়ে আলাদা করে মামলা রুজু করতে চলেছে তাঁরা।

স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ৩০০ এর বেশী স্পারিশপত্র ছাপানো হয়েছে। অভিযোগের তীর এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে। অভিযোগ, শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে এই কাজ করেছেন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য।

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, শিকড় বের করবে ইডি

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, শিকড় বের করবে ইডি
স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন, শিকড় বের করবে ইডি

সম্প্রতি তদন্তে নেমে বাগ কমিটির হাতে একটি বিস্ফোরক তথ্য উঠে আসে। ৭ জন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছিল বাগ কমিটি। এর মধ্যে ৫ জনের নিয়োগপত্র নাম ছিল না বলে জানা গেছে। এমনকি তাঁরা লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছে, সে সম্পর্কে কোনও তথ্যই ছিল না। সেখান থেকেই দুর্নীতির ছবি আরও স্পষ্ট হয়েছে। সিবিআই শুরু থেকেই বারবার সন্দেহ প্রকাশ করছিল নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে। এমনকি আদালতের পর্যবেক্ষনেও বিষয়টি উঠে আসতেই তদন্তে নামছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন