নজরবন্দি ব্যুরোঃ জাপানের এক কোটিপতি ইউসাকু মেজাওয়া ৮ জনের নাম প্রকাশ করেছেন। যাঁদের নিয়ে একটি দল তৈরি হচ্ছে চাঁদে যাওয়ার জন্য। সেই অভিযান চলবে এক সপ্তাহের জন্যে। আসন্ন নতুন বছর স্পেসএক্স স্পেসশিপ এই অভিযানে নামছে। সেখানেই ইউসাকু মেজাওয়ার সঙ্গে থাকছেন এই আটজন। তাঁর সঙ্গে থাকছেন পপস্টার টিওপি, আমেরিকান ডিজে স্টিভ আওকি প্রমুখ। তবে এখনও দিন ধার্য হয়নি।
আরও পড়ুনঃ শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, মমতার গড়ে চলছে জোরকদমে প্রস্তুতি


কোটিপতি ওই ব্যাক্তি মেজাওয়া এই প্রকল্পটির একটি নাম দিয়েছেন #dearMoon। হ্যাশট্যাগ ডিয়ারমুন। তবে এঁরা কেউ চাঁদের মাটিতে পা দেবেন না। চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরবেন। আমেরিকান ডিজে স্টিভ আওকি বলেছেন, তাঁর যেন আর তর সইছে না। তিনি স্রেফ ওই দিনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন আর দিন গুনছেন।

ইউসাকু মেজাওয়া, পপস্টার টিওপি, আমেরিকান ডিজে স্টিভ আওকি ছাড়াও এই দলে রয়েছেন ক্রিয়েটিভ কোরিওগ্রাফার ইয়েমি এ.ডি, ফোটোগ্রাফার রিয়ানন্ন আদাম, ইউটিউবার টিম ডড, ফোটোগ্রাফার কারিম ইলিয়া, ফিল্মমেকার ব্রেন্ডন হল, অভিনেতা দেব ডি যোশী। ব্যাকআপ ক্রিউ হিসেবে থাকছেন, মার্কিন অলিম্পিয়ান স্নোবোর্ডার কেইটলিন ফারিংটন এবং জাপানের নৃত্যশিল্পী মিউ। না, এঁরা যে সকলেই মিলিওনেয়ার, তা নয়। বিশাল ধনী তা কিন্তু একেবারেই নই।

সূত্রের পাওয়া খবর থেকে জানা গিয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে শুধু বিজ্ঞানীরাই নন, যে কেউ মহাকাশে যেতে পারবেন। অর্থ থাকলেই এই অসম্ভব সম্ভব হবে এবার। কিন্তু ইউসাকু মেজাওয়া কেন এঁদেরই বাছলেন তাঁর এই প্রকল্পের জন্যে?


মেজাওইয়ারের বক্তব্য, বিষয়টা এতো সহজ ছিল না। লক্ষ লক্ষ আবেদন থেকে তাঁকে এটা করতে হয়। প্রাথমিক ভাবে তিনি ও আওকি প্রথমে বন্ধুত্বে আবদ্ধ হন। তাঁদের বয়স কাছাকাছি। মনের ভাবনাও একইরকম। তাই তিনি এদেরকে নিয়ে যেতে চান।
২০২৩-এ চাঁদে যাবে মানুষের একটি দল, জানা গিয়েছে তাঁদের কেউই বিজ্ঞানী নন

এখন প্রত্যেকেই নতুন বছরের দিকে তাকিয়ে অধীর আগ্রহে বসে আছেন। মাটির এ পৃথিবীর বন্ধন ছাড়িয়ে বেশ কিছুদিনের জন্য মহাকাশের অনন্ত শূন্যতায় নিজেকে ভাসিয়ে দেওয়ার লগ্ন কবে আসবে, এটাই এখন তাঁদের একমাত্র চিন্তা। আর সেই সময়ের অপেক্ষায় দিন গোনা।







