Suvendu Adhikari: শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, মমতার গড়ে চলছে জোরকদমে প্রস্তুতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই ডায়মন্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সেই সভায় যাওয়ার সময় হাটুগঞ্জে শাসক দলের কর্মীদে হাতে আহত হন বিজেপি কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে সোমবার হাজরা মোড়ে সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই সভায় উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। একইসঙ্গে আজ শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন। তাই সকাল থেকেই চলছে জোরকদমে প্রস্তুতি।

আরও পড়ুনঃ Baisakhi on Partha: পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, মুখ খুললেন বৈশাখী

প্রসঙ্গত, শুরুতে হাজরায় সভা করার জন্য অনুমতি পাননি বিরোধী দলনেতা। এর পর প্রশাসনের অনুমতি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ১২ ডিসেম্বর হাজরা এবং ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তিনি। বিচারপতি রাজশেখর মান্থার বক্তব্য ছিল, এক্ষেত্রে শব্দবিধি মানতে হবে উভয় সভাতেই।

শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, নজর রাজনৈতিক মহলের 
শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, নজর রাজনৈতিক মহলের

পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমাগত শাসক বিরোধী তরজা বেড়েই চলেছে। কিছুদিন আগেই কাঁঠিতে প্রভাত কুমার কলেজের ময়দানে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই দিনে ডায়মণ্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন হাজরার সভা থেকে বিরোধী দলনেতা কী বার্তা দেবেন? তা নিয়ে কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলের।

312988246 677110273773925 4295020037143865991 n

যদিও শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গরে সভা করবেন তখন রাজ্যেই উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের জন্য মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সফরসঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং মেঘালয়ের মানুষের উদ্দেশ্যে বিরোধী দল তৃণমূলের হয়ে বিশেষ বার্তা দিতে যাচ্ছেন তিনি।

শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, নজর রাজনৈতিক মহলের 

শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, নজর রাজনৈতিক মহলের 
শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, নজর রাজনৈতিক মহলের

তবে পাহাড় প্রমাণ দুর্নীতি এখনও তৃণমূলের পিছু ছাড়ছে না। ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তাঁর কাছে শাসক দলের দুর্নীতিরমূলক কার্যকলাপের একাধিক তথ্য রয়েছে। এরপর প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করেছেন আগামী ১২, ১৪ এবং ২১ তারিখের ওপর নজর রাখতে। আজ কী সেই সমস্ত তথ্যের শুভ সুচনা করবেন তিনি? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত