Baisakhi on Partha: পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, মুখ খুললেন বৈশাখী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু একেবারেই অরাজনৈতিক নন। এমনটাই বারবার দাবি করে এসেছেন বঙ্গ রাজনীতির সবচেয়ে চর্চিত এই যুগল। বিজেপির তরফে ডিসেম্বরের ডেডলাইন, আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যকলাপ, সবটা সম্পর্কেই মুখ খুললেন তাঁরা। কখনও দাবি করলেন, পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন।

আরও পড়ুনঃ Partha Chaterjee: তৃণমূলের কেউ ক্ষতি পারবে না, ডিসেম্বরের ডেডলাইন নিয়ে মুখ খুললেন পার্থ

পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, বিস্ফোরক শোভনও 
পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, বিস্ফোরক শোভনও

রবিবার এক দেহরক্ষী বাড়িতে কালীপুজো উপলক্ষে দেগঙ্গায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, পার্থ চট্টোপাধ্যায় যে অন্যায় করেছে তার ফল তিনি ভোগ করছেন।  তাঁর কথায়, মিডিয়াতে আমাদের নিয়ে চর্চা বন্ধ হলে আরও বেশি খুশি হব। তবে মানুষের আমাদের প্রতি কৌতূহল হোক, ঘৃণা হোক বা ভালবাসা যাই হোক না কেন শিরোনাম থেকে আমাদের সরতে দেয় না।

313016425 3226113894313250 6732457168870192051 n

মাস কয়েক আগেই রাজনীতি থেকে অন্তরালে থাকা শোভন চট্টোপাধ্যায় নবান্নে গিয়ে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরপর ভাইফোঁটার সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে যান সাধের কানন। এখনও তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবিড় যোগের কথা উল্লেখ করলেন শোভন। একইসঙ্গে কটাক্ষ করতে পিছপা হলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধেও।

পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, বিস্ফোরক শোভনও 

পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, বিস্ফোরক শোভনও 
পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন, বিস্ফোরক শোভনও

তিনি বলেন, শুভেন্দু অধিকারী ডিসেম্বর থেকে যে দামামার কথা বলেছে এগুলো কিছুই হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। সন্ত্রাসের রাজনীতি হবে না। একইসঙ্গে দাবি করলেন, নেত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং নেত্রীর উন্নয়ন সঙ্গে রয়েছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন