Gangasagar: শুরু হবে গঙ্গাসাগর মেলা, এবার নিরাপত্তায় ISRO-র প্রযুক্তি

১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে পুণ্যস্নান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুরু হবে গঙ্গাসাগর মেলা। নতুন বছরের প্রথম মাসেই পুণ্যার্থীর ভিড় বাড়বে সাগরে। আর সেই মেলার জন্য আজ বৈঠক হল নবান্নে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এছারাও ছিলেন রাজ্যের মন্ত্রীরা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আজ এই বৈঠকে মেলা (Gangasagar Mela) উপলক্ষে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েই প্রধানত আলোচনা হয়।

আরও পড়ুন: কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ICU তে লড়ছেন ৩ জন

ganga3

১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে পুণ্যস্নান। তার আগেই ভিড় বাড়বে সাগরে। মনেকরা হচ্ছে প্রায় ৪০ লক্ষ মানুষের ভিড় হতে পারে এই মেলাতে (Gangasagar Mela)। তাঁদের সামলানর জন্য পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার দিকে মন দিতে বলেন মুখ্যমন্ত্রী। মেলা উপলক্ষে ২২৫০টি বাস, ৬৬টি অতিরিক্ত ট্রেন চলবে। শিয়ালদহ থেকে পুণ্যার্থীদের জন্য স্পেশাল ট্রেন থাকবে বলে জানিয়েছেন তিনি।

ganga2

আগামী ২রা জানুয়ারির মধ্যে সব ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার মেলাতে ১১৫০ টি সিসিটিভি থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া প্রতিটি নৌকা বা ভেসেলের ওপর নজর রাখতে ব্যবহার করা হবে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রযুক্তি।

শুরু হবে গঙ্গাসাগর মেলা, এবার নিরাপত্তায় ISRO-র প্রযুক্তি

ganga1

স্যাটেলাইট ট্র্যাকিং-এর (Satellite tracking) ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ভিআইপি রা পাইলট কার নিয়ে গেলে সমস্যা হয় রাস্তায়। তাই তিনি অনুরোধ করেছেন ভিআইপি রা গেলে যেন তাঁরা পাইলট কার নিয়ে না যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন