মানসিক অবসাদের কারণে বিশ্বকাপের পরে জাতীয় দল থেকে ছুটি চেয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ান। তার পরে দীর্ঘদিন কেটে গেলেও জাতীয় দলের ত্রিসীমানায় দেখা যায়নি তাঁকে। কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বা পার্টিতে।
আরও পড়ুন: সাংসদ পদে ইস্তফা! আর নয় রাজনীতি, এবার ফের ক্রিকেট, জানালেন গম্ভীর



এই হেন ঈশানকে বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়। কিন্তু তিনি তা কর্ণপাত না করে নিজের মতো অনুশীলন শুরু করেন হার্দিকের সাথে। এবং নেমে পড়েন ডি ওয়াই পাটিল টুর্নামেন্টে। অফিস দলের হয়ে বেশ স্বচ্ছন্দভাবেই খেলতে দেখা যায় তাঁকে।

কিন্তু বোর্ডের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ঝাড়খণ্ডের হয়ে রনজি ম্যাচে নামেননি তিনি। এই ঘটনার পরেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। যা নিয়ে তোলপাড় হয় দেশের ক্রিকেট। নানান মন্তব্য করতে থাকেন প্রাক্তন ক্রিকেটাররা।


দেশের জার্সিতে খেলতে আগ্রহী নন ঈশান! সামনে এল বড় তথ্য

কিন্তু কোন কিছুতেই কিচ্ছু যায়আসেনি তাঁর। এর পরেই বোর্ডের তরফে তাঁর সাথে যোগাযোগ করা হয় । বলা হয় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন এখনো তিনি খেলার জন্য তৈরি নন। এর পরেই দলে আসেন ধ্রুব জুরেল। এমনই খবর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। এর পরেই প্রশ্ন উঠছে, অফিস টুর্নামেন্টে খেলতে তৈরি হলেও জাতীয় দলে খেলতেই ঈশানের অনীহা?







