সাংসদ পদে ইস্তফা! আর নয় রাজনীতি, এবার ফের ক্রিকেট, জানালেন গম্ভীর

Gautam Gambhir: আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীরের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সম্ভবত সেই কারণেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগেই দল ছাড়ছেন গৌতম গম্ভীর? বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার আগেই দায়িত্ব ছাড়তে চাইলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দল ছাড়তে চেয়ে জেপি নাড্ডা-কে চিঠিও দিয়েছেন গম্ভীর।

আরও পড়ুনঃ লোকসভায় প্রার্থী হচ্ছেন রচনা? মুখ খুললেন অভিনেত্রী

gautam3

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট ঘিরে শুরু হল তুমুল জল্পনা। আগামী দিনে ক্রিকেটেই মন দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না গম্ভীর, সেরকম সম্ভাবনা আগেই শোনা গিয়েছিল।

সাংসদ পদে ইস্তফা! আর নয় রাজনীতি, এবার ফের ক্রিকেট, জানালেন গম্ভীর

তার মধ্যেই গত নভেম্বরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে মেন্টর হিসাবে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট জার্সিতে খেলেছেন গম্ভীর। এক্স হ্যান্ডলে গম্ভীর লিখেছেন, “আমি আমার সম্মাননীয় দলীয় সভাপতি জেপি নড্ডাজিকে অনুরোধ করেছি, আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে।

যাতে আমার আসন্ন ক্রিকেটীয় কর্তব্য পালনে বেশি মনোযোগ দিতে পারি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে মানুষের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। জয় হিন্দ”। প্রসঙ্গত, বিজেপি সূত্রে খবর,

সাংসদ পদে ইস্তফা! আর নয় রাজনীতি, এবার ফের ক্রিকেট, জানালেন গম্ভীর

gautam1

আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীরের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সম্ভবত সেই কারণেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর।২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি ভোট পেয়ে পূর্ব দিল্লির সাংসদ হন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন