লোকসভায় প্রার্থী হচ্ছেন রচনা? মুখ খুললেন অভিনেত্রী

Rachna Banerjee: রচনাকে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছিল কিছুদিন আগে। যেদিন রচনা হটাৎ নবান্নে মমতার সঙ্গে দেখা করার দিন থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভাষাদিবসে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আড়াই ঘণ্টা ধরে ‘দিদি নং ১’-এর শুটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোয়ের প্রতিযোগী নয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হন তিনি। নাচে, গানে, আড্ডায় জমজমাট ছিল শুটিংয়ের পর্ব।

আরও পড়ুন: মহারাষ্ট্রে চূড়ান্ত বিরোধী জোট ইন্ডিয়ার আসনরফা, কে পেল কটি আসন?

rachna1

আর এই শুটিং এর পরেই রাজ্য জুড়ে জল্পনা তৈরি হয় এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জল্পনার উত্তর দিলেন রচনা নিজেই। এক প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যমে তিনি জানান,

mamata1

“এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি এমন কিছু ঘটে থাকে অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে তা বাংলার ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানাবেন। অর্থাৎ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না টলিউড তারকা”।

লোকসভায় প্রার্থী হচ্ছেন রচনা? মুখ খুললেন অভিনেত্রী

rachana

রচনাকে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছিল কিছুদিন আগে। যেদিন রচনা হটাৎ নবান্নে মমতার সঙ্গে দেখা করার দিন থেকে। সেই দিন রচনা জানান, অনুষ্ঠান নিয়ে কথা বলতেই তিনি নবান্নে এসেছিলেন। অন্য কোন রাজনৈতিক কারণে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত