মহারাষ্ট্রে চূড়ান্ত বিরোধী জোট ইন্ডিয়ার আসনরফা, কে পেল কটি আসন?

Lok Sabha24: তবে আসন রফা চূড়ান্ত হলেও এখনই সরকারিভাবে ঘোষণা হবে না। আগামী দুদিনের মধ্যেই চূড়ান্ত আসনরফা নিয়ে ঘোষণা হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল এবং পাঞ্জাবে আপ একলা লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে প্রশ্ন উঠেছিল ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু তার পর থেকে ধীরে ধীরে সমঝোতা হয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে। কিন্তু এবার আসনরফা হয়ে গেল। সূত্রের খবর, ৪৮টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে তিন শিবিরের মধ্যে।

আরও পড়ুন: ফের ৫ মার্চ বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী মোদির, উদ্বোধন করতে পারেন তিন মেট্রো লাইনের

india

মুম্বইয়ের কোন আসনে কে লড়বে সেই সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত হয়েছে বলে খবর। এই রাজ্যে ৪৮ টি আসনের মধ্যে ২০টি তে লড়বে শিব সেনা। শরদ পাওয়ারের এনসিপিকে দেওয়া হয়েছে ১০টি আসন। আর কংগ্রেস লড়বে ১৮টি আসনে।

rahul1

তবে আসন রফা চূড়ান্ত হলেও এখনই সরকারিভাবে ঘোষণা হবে না। আগামী দুদিনের মধ্যেই চূড়ান্ত আসনরফা নিয়ে ঘোষণা হতে পারে। মহারাষ্ট্রে জোটের আসন সমঝোতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা দূর করবার জন্য রাহুল গান্ধীতে মাঠে নামতে হয়েছে।

মহারাষ্ট্রে চূড়ান্ত বিরোধী জোট ইন্ডিয়ার আসনরফা, কে পেল কটি আসন?

india1

রাহুল উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলেছেন। কথা বলেছেন শরদ পওয়ারের সঙ্গেও। এরপরে মেটে সমস্যা। মহারাষ্ট্রে আসন সমঝোতা হবার পরেই ইন্ডিয়া জোটের যে সমস্যা হচ্ছিল তা অনেকটাই মিটবে বলে ধারনা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত