এই সফরের পর রাজ্য বিজেপি সূত্রে খবর, ৫ মার্চ ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেই সফরে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তারই মধ্যে মোদি কলকাতার তিন মেট্রো লাইনের তিনটি নয়া অংশের উদ্বোধন করতে পারেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
আরও পড়ুন: নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, সেদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছারাও গঙ্গার নিচে দিয়ে যে নতুন মেট্রো লাইনের কাজ শেষ হয়েছে সেখানেও নিজে গিয়ে পরিদর্শন করার সম্ভাবনাও রয়েছে প্রধানমন্ত্রীর।

যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, আজ শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে আজ শুক্রবার রাজ্যে আসছেন তিনি।
ফের ৫ মার্চ বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী মোদির, উদ্বোধন করতে পারেন তিন মেট্রো লাইনের

সূত্রের খবর, আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরামবাগে দুপুর ৩টে নাগাদ সভা রয়েছে মোদির। সেখান থেকে রাজভবনে ফেরার কথা তাঁর। বিকাল ৫টা ২০ মিনিট নাগাদ সেখানে ফিরবেন তিনি। এরপর রাজভবনেই মমতার সঙ্গে সাক্ষাৎপর্ব বলে খবর।



