নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

এই আবহে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। অবশ্য উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তাদের সিলিন্ডারপিছু ৩০০ টাকা কম দিতে হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যের জনগণের মন পেতে মরিয়া শাসক – বিরোধী সব শিবির। কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। গতকালই গ্যাসের দাম নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে মমতা বলেন, ‘নির্বাচন এলে দিল্লির বাবুরা বড়-বড় কথা বলে।

নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন : কুণাল ঘোষ মুছলেন রাজনীতিবিদ পরিচয়, অভিমানের জের!

আবার কিছু গরির মানুষকে এখন লুকিয়ে-লুকিয়ে উজালা গ্যাস দিচ্ছে। তবে এবার আবার যদি ওরা জেতে, তাহলে গ্যাসের দাম ১৫০০ থেকে ২০০০ টাকা করে দেবে। আবার সেই ঘুঁটে দিতে হবে।’ এই সবের মাঝেই আবার আজ গ্যাসের দাম বাড়ানো হয়।

নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও আজ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৪ টাকা। অর্থাৎ ১ মার্চ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে ১৯১১ টাকা খরচ হবে।

নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী
নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

নির্বাচনের আগে বাড়ল গ্যাসের দাম, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গত ৩০ আগস্ট থেকে একবারও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের গ্রাফে কোনও পরিবর্তন আসেনি। এই আবহে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। অবশ্য উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তাদের সিলিন্ডারপিছু ৩০০ টাকা কম দিতে হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর