বছরের শেষে আইপিএলের বাকি অংশ? বিসিসিআইয়ের ভাবনায় তিন বিকল্প ভেন্যু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের শেষে আইপিএলের বাকি অংশ? বিসিসিআইয়ের ভাবনায় তিন বিকল্প ভেন্যু।  আইপিএল এ বায়ো বাবলে করোনার থাবা। যার জেরে অবশেষে টুর্নামেন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় বোর্ড। কলকাতা থেকে দিল্লী বা হায়দ্রাবাদ একের পর এক দলের খেলোয়াড়দের আক্রান্ত হবার খবরে উদ্বিগ্ন বোর্ড ২৯ ম্যাচের পর টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়। এখন বিদেশী খেলোয়াড়দের বাড়ি ফেরানো বোর্ডের মাথাব্যাথার অন্যতম কারণ।

আরও পড়ুনঃ নাম না করে দলের রাজ্য সভাপতি দিলীপিকে ‘এইট পাস মিস্ত্রী’ বলে আক্রমন তথাগতর।

অন্যদিকে সূত্র মারফত খবর মাঝপথে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এরই মধ্যে কানাঘুষো শোনা জাচ্ছে চলতি বছরের শেষ দিকে পরিস্থিতি উন্নত হলে বাকি ৩১ টি ম্যাচের চিন্তাভাবনা করছে বোর্ড। তবে তা ভারতে নয়। বিকল্প ভেন্যু হিসেবে আরব অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিনটি জায়গার কথা রয়েছে ভাবনা চিন্তায়। এক্ষেত্রে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যেখানে গত বছর সংক্রমণের মধ্যেও সফলভাবে টুর্নামেন্টের আয়োজন করেছিল বিসিসিআই। তাছাড়া ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে আমিরশাহী চলে গেলে এক্ষেত্রে আইপিএল আয়োজনে সুবিধাই হবে। ২২ অক্টোবর বিশ্বকাপ শুরুর আগে সে দেশেই আইপিএলের ৩১টি ম্যাচ খেলে নিতে পারবেন ক্রিকেটাররা। অন্যদিকে একইসঙ্গে বিসিসিআইয়ের কাছে থাকছে আরও দু’টি বিকল্প ভেন্যু।

একটি ইংল্যান্ড এবং অন্যটি অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আগামী মাসেই ইংল্যান্ড যাচ্ছে কোহলির দল। তারপর পাঁচ টেস্টের সিরিজের জন্য সেখানেই থাকবে দল। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুর ফাঁকা সময়টায় ইংল্যান্ডেই আইপিএলের আয়োজন করা যেতে পারে। তবে তা একমাত্র সম্ভব যদি ব্রিটেনের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়। এদিকে, বিসিসিআই চাইলে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তির পথে এগোতে পারে। চলতি বছর সে দেশে হবে বিশ্বকাপ। আর ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নেবে ভারত। তাহলে এই বছর ডনের দেশেই হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলি। এবার দেখার, ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে কোন পথে এগোয় ভারতীয় বোর্ড।

বছরের শেষে আইপিএলের বাকি অংশ? বিসিসিআইয়ের ভাবনায় তিন বিকল্প ভেন্যু। তবে ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী সংস্থা, স্টেকহোল্ডাররা চলতি বছরই ফের আইপিএল হওয়া নিয়ে বেশ আশাবাদী। তবে এবছরের ঠাসা ক্রীড়াসূচীর মধ্যে বাকি আইপিএল করা কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান বোর্ডের একাংশ। যদিও সমস্ত বাধা কাটিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি যে কোন উপায়ে আয়োজন করতে চাইছে তারা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত