নজরবন্দি ব্যুরোঃ নাম না করে দলের রাজ্য সভাপতি দিলীপিকে ‘এইট পাস মিস্ত্রী’ বলে আক্রমন তথাগতর। রাজ্যে বিজেপির ভরাডুবির পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যে দলকে বিঁধেছেন প্রবীণ বিজেপি কর্মী তথাগত রায়। বিজেপির টিকিট পাওয়া টলিপাড়ার তারকাদের নিয়ে কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ছি ছি পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে তাতে যে তথাগতবাবুর বিশেষ হেলদোল নেই তা ফের প্রমানিত হল তাঁর মন্তব্যে।
আরও পড়ুনঃ অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, উত্তর প্রদেশে মৃত ২, আহত ৬


এবার তাঁর নিশানা খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত গত পরশু তথাগতবাবু টুইটে নাম করেই আক্রমণ শানিয়েছেন বিজেপিতে যোগ দেওয়া ও ভোটে প্রার্থী হওয়া টলি তারকাদের। শ্রাবন্তী, পায়েল ও পার্ণোকে তিনি ‘নগরনটী’ বলে দেগে দেন। তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছে। টলি তারকারাও নিজেদের মত জবাব দিয়েছেন তাঁকে। তারপরেই তথাগতবাবু আক্রমন শানান দলবদল করে বিজেপিতে আসা হেভিওয়েট নেতাদের। তাদের সরাসরি ‘জঞ্জাল’ বলে সম্বোধন করেন তিনি। ইতিমধ্যেই তাঁকে দিল্লীতে তড়িঘড়ি ডাক পাঠিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা।
তারপরেও এবার ভোটের ভরাডুবি নিয়ে দলকে আক্রমন করতে গিয়ে নাম না করে দিলীপবাবুর উদ্দেশ্যে তাঁর মন্তব্য “অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা আর ফিটার মিস্ত্রির শংসাপত্র থাকা নেতৃত্বের কাছ থেকে এর বেশি কী আশা করা যায়।” এদিকে তথাগত বাবুর ‘নগরনটী’ মন্তব্য নিয়ে বিজেপি তথা সমগ্র রাজ্য রাজনীতিতে ধিক্কার শোনা গেলেও দলের ভরাডুবি নিয়ে তাঁর বাকি সমালোচনা যে সিংহভাগ সত্য তা মানছেন বিজেপির অন্দরমহলের অনেকেই। কিন্তু সমস্যা হচ্ছে তথাগতবাবু যে সত্যি কথা বলছেন সেটা মোদি-শাহ-নাড্ডাদের বুঝিয়ে বলার কেউ নেই। এমনকি এই বিষয়ে আরএসএস নেতৃত্বকেও তথাগতের আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাই তাঁরাও এখন তথাগতবাবুর পাশে নেই।
নাম না করে দলের রাজ্য সভাপতি দিলীপিকে ‘এইট পাস মিস্ত্রী’ বলে আক্রমন তথাগতর। এমন অবস্থায় দিল্লীতে তলব করে তাঁকে কড়া শাস্তি দিলেও কারোর কিছু বলার থাকবে না। তবে দলের অনেকেই মনে করছেন তথাগতবাবু লাগামহীন ভাষায় বললেও রাজ্য নেতৃত্বের এই ভরাডুবির আত্মসমালোচনা সত্যিই প্রয়োজন।









