অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, উত্তর প্রদেশে মৃত ২, আহত ৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, এই মুহুর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে বিপর্যস্ত গোটা দেশ। হাহাকার অক্সিজেনের, সংক্রমণের সংখ্যা এতো বেশি, দেশে কম পড়ছে হাসপাতালের বেড।  রাজ্যে রাজ্যে ওক্সিজিনের ঘাটতি মেটাতে তৈড়ি হচ্ছে অক্সিজেন প্লান্ট।  সবচেয়ে খারাপ অবস্থা দিল্লি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে।  এই পরিস্থিতিতেই যোগীর রাজ্যে অক্সিজেন প্লান্ট ফেটে মৃত্যু হলো ২ জনের।

আরও পড়ুনঃ রাজীবের পর তৃণমূলে ফিরতে চেয়ে ফোন ‘চাণক্য’ মুকুলের, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

আহত আরও ৬ জন। স্থানীয় সূত্রের খবর কাজ চলছিলো অক্সিজেন ভরার। আচমকা সেই সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু জনের। আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের পুলিশ। আহতদের ইতিমধ্যে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আপাতত বন্ধ রাখা হয়েছে অই অক্সিজেন প্লান্ট। কেনো এই ধরনের বিস্ফোরণ ঘটলো, প্লান্টের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখছেন পুলিশ। ইতি মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে উচ্চ আধিকারিকদের ঘটনাস্থালে যেতে বলেছেন। খতিয়ে দেখতে বলেছেন দুর্ঘটনার কারণ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত