প্রায় ২ বছর পরে দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, কবে থেকে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দাপট ভারত তথা বিশ্বজুড়ে ক্রমশ ফিকে হওয়ার পর থেকেই ক্রমশ ধীরে ধীরে শিথীল করা হচ্ছিল একাধিক নিয়ম। এবার পুরোপুরি তা আগের চেনা ছন্দে ফিরছে। তাই প্রায় ২ বছর পরে দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে যাত্রীদের আন্তর্জাতিক বিমান পরিষেবা। আগামী ২৭ মার্চ থেকে ফের স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

আরও পড়ুনঃ ইউক্রেন থেকে নিরাপদে পশ্চিম ইউরোপে, ভারতের প্রশংসায় পাক তরুণী

করোনা বিধি মেনে আন্তর্জাতিক উড়ানে অনুমতি কেন্দ্রীয় সরকারের। করোনার জন্য ২৩ মার্চ থেকে বন্ধ ছিল স্বাভাবিক আন্তর্জাতিক উড়ান। মাঝে এয়ার বাবল চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে বিশ্বের ৫০টি দেশের বিমান পরিষেবা চালু ছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে জানিয়েছেন, “সমস্ত বিমান সংস্থার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এবং করোনা সংক্রমণ হ্রাসের দিকে লক্ষ্য রেখে আগামী ২৭ মার্চ থেকে পুনরায় আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া আছে।

এরপরে এয়ার বাবল পরিষেবাও প্রত্যাহার করা হবে। এই পদক্ষেপের ফলে আমরা নিশ্চিত যে, আবার নতুন উচ্চতায় পৌঁছবে বিমান পরিবহণ ক্ষেত্রটি।” প্রসঙ্গত, করোনার সংক্রমণ এড়াতেই ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ করা হয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। ২০২০ সালের জুলাই থেকে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ভারত এবং প্রায় ৫০ টি দেশের মধ্যে বিশেষ যাত্রীবাহী উড়ান পরিষেবা চালুর করা হয়।

প্রায় ২ বছর পরে দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, কবে থেকে জানেন?

১৪ ফেব্রুয়ারি,আন্তর্জাতিক আগমনকারীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। সেখানে বলা হয়েছে, সাত দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক এবং অষ্টম দিনে যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা করার প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত