নজরবন্দি ব্যুরোঃ দেশে সামান্য কমলো করোনা সংক্রমণ, গতকালই দেশে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ছিল বিগত ২ মাসের তুলনায় অনেকটাই বেশি। তবে সেই তুলনায় আজ কিছুটা নেমেছে করোনা গ্রাফ। তবে একলাফে অনেকটাই বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৩৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ ইস্তফা ত্রিপুরা বিধানসভার স্পিকারের , জোর জল্পনা তৃণমূল যোগের


এই সংখ্যা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষের বেশি। দেশে সামান্য কমলো করোনা সংক্রমণ, পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। স্বস্তি দিয়ে এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম। ফের দেশের মোট আক্রান্তের এই সংখ্যার প্রায় ৭৫ শতাংশের বেশি কেরলেই।
দেশে সামান্য কমলো করোনা সংক্রমণ, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।

সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের। অর্থাৎ মোট মৃত্যুর অর্ধেকের বেশি কেরলেরই। এই তথ্যই কেরলকে তৃতীয় ঢেউয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৪ হাজার ৭৯১ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম। ফলে এক ধাক্কায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২০ লক্ষ ৬৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬৭ কোটি ৯ লক্ষ মানুষ।









