নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরেই মন্ত্রী সভায় আগমন ঘটেছিল বেশ কিছু নতুন মুখের তবে এরপরেই ফের নাটকীয় মোড় দেখা দিল সেখানকার রাজ্য বিজেপির অন্দরে। আজ সকল কে অবাক করে হটাত ই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন লাল থেকে গেরুওা শিবিরে আশা রেবতীমোহন দাস।
আরও পড়ুনঃ অসুস্থ উপাচার্য, বিক্ষোভের মুখে বিশ্বভারতীর দরজা থেকে ফিরে গেল অ্যাম্বুল্যান্স


আপাতত জানা গিয়েছে নিজের ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেই উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে ইস্তফা পত্র জমা দেন রেবতী মোহন। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের মন্তব্য করেন নি এই প্রাক্তন অধ্যক্ষ। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের তরফ থেকেও কোনো রকমের প্রতিক্রিয়া মেলেনি।

তবে তাঁর এই ইস্তফা কে কেন্দ্র করে নতুন করে ফের ধোয়াশাঁ তৈরি হয়েছে বিজেপির অন্দরে। তাহলে কি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন এই প্রতাপগড়ের এই বিধায়ক ? তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন গেরুওা শিবিরের এই প্রাক্তন অধ্যক্ষ।
ইস্তফা ত্রিপুরা বিধানসভার স্পিকারের , ঘাসফুল শিবিরে যোগদানের সম্ভবনা
কিন্তু তাঁর অনুপস্থিতিতে কে হতে পারেন বিধানসভার নতুন অধ্যক্ষ সেই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা, এক্ষেত্রে বারংবার উঠে আসছে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নাম। তাঁর পাশাপাশি উঠে আসছে খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী র নাম। তবে শেষ পর্যন্ত কে হয় পরবর্তী অধ্যক্ষ সেদিকেই এখন নজর সকলের।










