Biplab Chatterjee: ইন্ডাস্ট্রি আমায় সেই ভাবে ব্যবহার করল না, নজরবন্দিকে তাঁর ক্ষোভের কথা জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইন্ডাস্ট্রিতে তাঁর বয়স হয়ে গেল ৫০ বছরের বেশি। আশির দশকে বাংলা সিনেমার খলনায়ক বললেই উঠে আসে তাঁর নাম। তিনি বিপ্লব চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল-সহ একাধিক নায়কের কাছে বেশির ভাগ সময়ে খল নায়ক হিসেবে তাঁকেই দেখা গিয়েছে ।

আরও পড়ুনঃ আবার কী ফিরবে শীত? কী জানালো হাওয়া অফিস

‘প্রজাপতি’, ‘মহান’, ‘লোফার’-সহ একাধিক চর্চিত ছবি তাঁর ঝুলিতে। তাঁর এই ৫৩ বছরের কাহিনিই এ বার বইয়ের পাতায়। তাঁর প্রকাশিত আত্মজীবনী বই ‘আমি বিপ্লব’। আর সেই অনুষ্ঠানে এসেই নিজের কিছু ক্ষোভ ও কষ্টের কথা জানিয়ে দিলেন। ঐ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়-সহ অনেকেই।

ইন্ডাস্ট্রি আমায় সেই ভাবে ব্যবহার করল না, নজরবন্দিকে তাঁর ক্ষোভের কথা জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়

অনুষ্ঠানে বিপ্লব বাবু বলেন, বিপ্লব বলেন, “এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর আমি অনেকের বন্ধু হলেও, আমি বন্ধু তেমন পেলাম না।” তিনি বলেন, “প্রচুর কাজ যেমন করেছি, তেমনই আবার অনেক কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। অনেকেই শত্রুতা করেছেন। কলকাঠি করে আমায় কাজ করতে দেননি।

ইন্ডাস্ট্রি আমায় সেই ভাবে ব্যবহার করল না, নজরবন্দিকে তাঁর ক্ষোভের কথা জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়
ইন্ডাস্ট্রি আমায় সেই ভাবে ব্যবহার করল না, নজরবন্দিকে তাঁর ক্ষোভের কথা জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়

তাই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই বেশি।” এর পর নজরবন্দির সাথে একান্তে আলাপচারিতায় অভিনেতা জানান, তিনি এখনও কাজ করতে চান। তবে তিনি জানান, ইন্ডাস্ট্রি তাঁর গায়ে খলনায়কের লেবেল সেঁটে দিয়েছে, ফলে তিনি বেশিরভাগ কাজ করেছেন সেই রকমই। তবে এই প্রবীণ অভিনেতা বলেন অন্য চরিত্রে অভিনয়ের গভীর ইচ্ছে আছে তাঁর।

তিনি আরও জানান এক অভিনেতার মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকলে তাঁর কাজ পাওয়া উচিৎ। কিন্তু যে কন কারনেই হোক তিনি এখন সেই ভাবে কাজ পাননা। তবে এর জন্য তিনি কোন রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন না।

ইন্ডাস্ট্রি আমায় সেই ভাবে ব্যবহার করল না, নজরবন্দিকে তাঁর ক্ষোভের কথা জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়

11 5

তিনি নজরবন্দিকে আরও জানান, নেগেটিভ চরিত্র তে তাঁর কোন অসুবিধা নেই কিন্তু বর্তমানে তিনি চাইছেন ভাল কোন নতুন চরিত্র যাতে তাঁর অভিনয় সত্তা অন্য দিকে বিকশিত হয়। তবে তিনি জানান বর্তমানে তিনি ২টি ছবিতে কাজ করছেন। আগামীতেও কাজ করে যাবেন বলে জানালন এই প্রবীণ অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত