নজরবন্দি ব্যুরোঃ চাকরির মন্দার বাজারে সুখবর, ভারতীয় রেলে কয়েক হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হল। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ অর্থাৎ ৪ই অক্টোবর থেকে আবেদন করতে পারবেন। প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। যারা রেলে চাকরি করতে চান তাঁদের জন্যে সুখবর। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে রেল রিক্রুটমেন্ট সেল বা RRC।
আরো পড়ুনঃ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলির আগে মিলতে পারে DA


রেল রিক্রুটমেন্ট সেলের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৯৪৫ টি শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে চাকরির জন্যে। আবেদনের সময় বয়েস হতে হবে সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ২৪ বছর। UR ক্যাটেগরিতে আবেদনের জন্যে ফি লাগবে ১০০ টাকা।

er.indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আজ অর্থাৎ ৮ই অক্টোবর থেকে আগামী মাস অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, আবেদনকারীদের মেডিক্যালি ফিট থাকতে হবে।


ভারতীয় রেলে কয়েক হাজার পদে নিয়োগ, আজই আবেদন করুন!

মোট ২৯৪৫ টি শূন্যপদে নিয়োগ করবে রেল। প্রার্থী বাছাইয়ের তালিকা প্রকাশিত হতে পারে আগামী ১৮ ই নভেম্বর।







