নজরবন্দি ব্যুরো: শীঘ্রই আরও একটি সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সূত্রের খবর অনুযায়ী এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই আরও এক দফায় ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) বা ডিয়ারনেস রিলিফের (ডিআর) ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ আইন নেই, বিষ খাওয়া শিক্ষিকার বলাগড় থেকে মালদহ বদলি আটকাল কোর্ট


এআইসিপিআই(AICPI)-র তথ্য অনুযায়ী, শীঘ্রই ঘোষণা হতে পারে জুলাই মাসের ডিএ। সূত্রের খবর, ফের ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। সব মিলিয়ে প্রায় ৩১ শতাংশ অবধি ডিএ বাড়তে পারে। এখন অপেক্ষা শুধু সরকারি ঘোষণার। সূত্রের খবর, কর্মীদের দাবি মেনেই চলতি মাসেই জুলাই মাসের বকেয়া ডিএ ঘোষণা করা হতে পারে।

তবে এখনও অবধি সরকারের তরফে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। যদি সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা করা হয়, তবে অক্টোবর মাস থেকেই সরকারী কর্মীদের বেতনের সঙ্গে এই ডিএ যোগ হতে পারে।উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বেড়েছে। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হয়েছে।


চলতি বছরের জুলাই থেকে তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাবেন। যা এতদিন ১৭ শতাংশ ছিল। বিভিন্ন সংগঠনের দাবি, মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিন শতাংশ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চার শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বকেয়া ছিল।
সরকারি কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলির আগে মিলতে পারে DA
সবমিলিয়ে এবার ১১ শতাংশ বাড়ানো ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছে। কেন্দ্রের এক আধিকারিক বলেছেন, ‘ডিএ বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু এরিয়ার (বকেয়া) না দেওয়া হওয়ায় অসন্তোষও আছে।’
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



