অক্সিজেন কন্টেনার নিয়ে পানাগড়ে পৌঁছাল বায়ুসেনার C17 গ্লোবমাস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অক্সিজেন কন্টেনার নিয়ে পানাগড়ে পৌঁছাল বায়ুসেনার C17 গ্লোবমাস্টার। দেশজুড়ে অক্সিজেনের আকাল চলছে। আজ রাজ্যেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ৪ জন করোনা আক্রান্তের। দেশের বিভিন্ন প্রান্তে থাকা হাসপাতালগুলিতে অক্সিজেন পৌঁছে দেওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে দুবাই, ব্যাংকক থেকে আনা হল ক্রায়োজনিত অক্সিজেন কন্টেনার। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কন্টেনারগুলি।

আরও পড়ুনঃ আজ থেকেই নজরবন্দি কেষ্ট! আয়কর, সিবিআই-এর পর আসরে নির্বাচন কমিশন!

গতকাল ৬টি ফাঁকা ক্রায়োজনিক অক্সিজেন কন্টেনার নিয়ে ভারতের উদ্দেশে রওনা দেয় সি-১৭ গ্লোবমাস্টার এয়ারক্রাফট। তাঁর মধ্যে ৪ টি খালি কন্টেনার এসে পৌঁছেছে পানাগড়ে। এদিন সন্ধ্যা সোয়া সাতটা নাগাত বায়ুসেনার C17 গ্লোবমাস্টার অবতরন করে। অক্সিজেন কন্টেনার নিয়ে পানাগড়ে নামে বায়ুসেনার C17 গ্লোবমাস্টার। এই কন্টেনারগুলির মাধ্যমে অক্সিজেন পৌঁছে যাবে বিভিন্ন হাসপাতালে। এই বিমান শুধু বিদেশে নয়, উড়ে বেড়াচ্ছে দেশের একপ্রান্ত থেকে আর এক প্রান্তে।

এদিকে দেশজুড়ে করোনার ভয়াবহ ব্যাপ্তির জন্যে বিশিষ্ট চিকিৎসক, কুণাল সরকার কাঠ গড়ায় তুলেছে নির্বাচন কমিশন কে।  তাঁর মতে, “জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকেই বোঝা গিয়েছিল দেশজুড়ে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। মুম্বইয়ের মতো দেশের বাকি অংশেও যে এই মারণ ভাইরাস নতুন করে নিজের প্রভাব বিস্তার করবে, তা আন্দাজ করা কঠিন ছিল না। তারপরেও ভোট প্রক্রিয়া শুরু হল।

আগুন নেভানোর চেষ্টা না করে উলটে আগুনে ঘৃতাহুতি দিল নির্বাচন কমিশন (Election Commission)। প্রচার, মিটিং-মিছিলই এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিল সংক্রমণ। এমনকী মার্চের মাঝামাঝি থেকে যখন করোনার তাণ্ডব শুরু হয়, তখনও অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কমিশন সবকিছুর অনুমতি দিল। কীভাবে সব দেখেশুনে কমিশন এই সিদ্ধান্ত নিল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত