আজ থেকেই নজরবন্দি কেষ্ট! আয়কর, সিবিআই-এর পর আসরে নির্বাচন কমিশন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকেই নজরবন্দি কেষ্ট! অর্থাৎ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ২৯ তারিখে নির্বাচন রয়েছে বীরভূমের ১১টি আসনে কিন্তু তাঁর ৪৮ ঘন্টা আগে থেকে অনুব্রত মণ্ডল কে নজরবন্দি করল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার থেকে নির্বাচন শেষ হওয়ার পরদিন সকাল পর্যন্ত নররবন্দি করা হল অনুব্রত কে। ২৯শে এপ্রিল ভোট রয়েছে। কিন্তু সেই ভোট মেটার আগেই আজ ২৭শে এপ্রিল সিবিআই ডেকে পাঠিয়েছিল অনুব্রত কে। কিন্তু দিদির পরামর্শ মত হাজিরা দেননি অনুব্রত। রাজনৈতিক মহলে গুঞ্জন, বীরভূমে ভোটের সময় যদি অনুব্রত কে অন্যত্র সরিয়ে দেওয়া যায় বা নিষ্ক্রিয় করে দেওয়া যায় তাহলে রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি।

আরও পড়ুনঃ অক্সিজেনের অভাবে সরকারি হাসপাতালে মৃত্যু চার করোনা রোগীর, ভয়াবহ অবস্থা বাংলায়!

সিবিআই এর দাবি গরুপাচারে যুক্ত থাকতে পারেন অনুব্রত এই রকম কিছু প্রমাণ পেয়েছেন তাঁরা। অনুব্রত মণ্ডল কে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে নোটিশ দিয়েছিল সিবিআই। অনুব্রতর বেশ কয়েক জন সহযোগীকেও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সিবিআই আজ নোটিশ পাঠানোর ৪ দিন আগে কেষ্টর পেছনে পড়েছিল আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর, গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের ও আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি বানানোর অভিযোগ জমা পড়ে। তাঁকে চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর বিরুদ্ধে একাধিক পদক্ষেপে ব্যাপক ক্ষুব্ধ। তিনি গতকালই সাফ জানিয়ে দেন, এখন একদম নয়, ভোট শেষ হলে যাবি! মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপি এখন সেন্ট্রাল এজেন্সিগুলিকে দিয়ে তৃণমূলের নেতাদের ভয় দেখাতে চাইছে। আমি ওকে বলেছি একদম যাবি না। ভোট মিটলে তারপর যাবি।’

আজ থেকেই নজরবন্দি কেষ্ট! যদিও অনুব্রতর নজরবন্দি হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে লোকসভা নির্বাচনের সময়ও অনুব্রত মণদল কে নজরবন্দি করা হয়েছিল। তাঁর আগে ২০১৬ বিধানসভা নির্বাচনেও। কমিশন সূত্রে খবর কেষ্টর হিস্ট্রি দেখেই নাকি তাঁরা আজ থেকে নজরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে বীরভূমের বাঘ গরুকে এক ঘাটে জল খাওয়ানো অনুব্রত মণ্ডল কে। প্রস্পঙ্গত বীরভূম জেলায় ৩৯০৮টি বুথ পাহারায় ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত