Partha Chaterjee: আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, হাসপাতালে ঢোকার মুখে জানালেন পার্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির হেফাজতে প্রাক্রন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশে শুক্রবার জোকার ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে আসেন ইডির আধিকারিকরা। হাসপাতালে প্রবেশের মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।

আরও পড়ুনঃ ED-র নজরে পিএসির চেয়ারম্যান, এল নোটিশ

গত কয়েকদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। দুটি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটির অধিক নগদ টাকা, সোনার গয়না সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে। এই বিপুল সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের হল কী করে? তাই নিয়তে প্রশ্ন উঠতে শুরু করে।

আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, জানালেন পার্থ 
আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, জানালেন পার্থ

এরই মধ্যে শুক্রবার আদালতে স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়। সেখানেই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। পরে হাসপাতালে যেতে রাজি হননি। উপস্থিত কেন্দ্রীয় বাহিনীরা তাঁকে টেননে হিঁচড়ে হাসপাতালে নিয়ে যায়।

আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, জানালেন পার্থ 

আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, জানালেন পার্থ 
আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, জানালেন পার্থ

উল্লেখ্য, গত শুক্রবার থেকেই ইডির হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। গতকালই পার্থকে সমস্ত দফতর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দলের ৫ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সাসপেণ্ড অবধি করা হয়েছে তাঁকে। এই এত কিছুর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের আভাস পেলেন কোথা থেকে? প্রশ্ন উঠ০তে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন