ED-র নজরে পিএসির চেয়ারম্যান, এল নোটিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ED-র নজরে পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। এবার তাঁকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৮ থেকে ২০২২ অবধি দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার নামে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ Arpita Mukherjee: অর্পিতার বাকি গাড়ি কোথায়? সেখানেও রয়েছে টাকা? প্রশ্ন ইডির

২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে যোগদান করেন করেন তিনি। কিন্তু খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। সদ্য মুকুল রায় পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতেই তাঁকে সেই পদে আনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই আবহেই এবার কৃষ্ণ কল্যাণীকে নোটিশ দিল ইডি।

ED-র নজরে পিএসির চেয়ারম্যান, এল নোটিশ 

গত ২৫ জুলাই ইডির তরফে সেই নোটিশ পাঠানো হয়েছে। ওই দুই টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য সমস্ত খরচ চেয়ে পাঠানো হয়েছে। চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে।

ED-র নজরে পিএসির চেয়ারম্যান, এল নোটিশ 

ED-র নজরে পিএসির চেয়ারম্যান, এল নোটিশ 

যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তৃণমূলের তরফে বলা হচ্ছে, বিজেপিতে থাকলে তাঁর কোনও দোষ নেই। তৃণমূলে থাকা মানেই তাঁকে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত