নজরবন্দি ব্যুরো: ডিম হচ্ছে প্রোটিনের একটি উৎস। ডিম খেতে কে না ভালোবাসে। কিন্তু এক ঘেঁয়ে ডিমের অমলেট খেয়ে অনেকেই ভাবে যদি একটু অন্য ভাবে ডিম খাওয়া যেত ! তাই আপনাদের জন্য নিয়ে এলাম ডিমের অমলেটের এক অভিনব পদ্ধতি। ডিম এবং চিকেনের এক সুন্দর অদ্ভুদ আকর্ষণীয় যুগলবন্দি।
আরও পড়ুনঃ চিকেন স্টাফড আলুর দমের রেসিপি, জেনে নিন

উপকরণ
ডিম
নুন
চিনি
লঙ্কা
পিয়াজ
চিকেন
গোলমরিচ
আদা
রসুন
হলুদ
তেল
তেজপাতা
টমেটো সস
সোয়া সস

প্রণালি
প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে। এরপর মাংস গুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিতে হবে। সমস্ত হার মাংস থেকে আলাদা করে নিতে হবে। এরপর একটা কড়াই নিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। এরপর ওর মধ্যে তেজপাতা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর কড়াই তে অল্প নুন এবং হলুদ ছিটিয়ে নিতে হবে যাতে তেল না ছেটে। এরপর কড়াই তে অল্প পরিমাণে আদা, রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেরে নিতে হবে। এরপর পেঁয়াজ গুলো দিয়ে ভালোভাবে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। এরপর মাংসের কুচি গুলো দিয়ে দিতে হবে।এর পর ভালো করে মাংস গুলো ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে একে একে সোয়া সস এবং টমেটো সস দিয়ে দিতে হবে।
ডিমের সাধারণ অমলেট খেয়ে বিরক্তি! তাহলে তৈরি হয়ে যাবে ডিমের অভিনব এই অমলেট টা

এরপর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কসা কষা হয়ে এলে অল্প গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এরপর মাংস টি নামিয়ে ওখান থেকে সরিয়ে রাখতে হবে। এরপর অন্য একটি প্যান নিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে ডিম টা ফাটিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে মাংস গুলো দিয়ে চেপে চেপে দিতে হবে। এর পর কিছুক্ষন পর ডিমটা উল্টে দিয়ে কিছুক্ষণ ভেজে মুরে নিতে হবে দুভাগে। তাহলে তৈরি হয়ে যাবে ডিমের অভিনব এই অমলেট টা।



