নজরবন্দি ব্যুরো: প্রিয়জনের জন্মদিনে বা নিমন্ত্রিত অতিথিদের জন্য বানিয়ে ফেলুন এই অসাধারণ রেসিপিটি। যেটি মাত্র কয়েকটি উপাদানে এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি শুনে কঠিন মনে হলেও এটি মাত্র আধা ঘন্টাতেই বাড়িয়ে বানিয়ে ফেলা সম্ভব।
আরও পড়ুনঃ পোশাক-বিভ্রাটে শ্রীদেবী কন্যা, মঞ্চে ওঠার আগের মুহূর্তেই পোশাকের চেন গেল কেটে!



উপকরণ
নুন
হলুদ
লঙ্কা
আলু
চিকেন
গোলমরিচ
আদা
রসুন
পেঁয়াজ
ময়দা
তেল
বাদাম
পেস্তা
টক দই



প্রণালী
প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে। এরপর কড়াই তে ভালোকরে তেল গরম করে মাংস করে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে। মনে রাখতে হবে মাংস টা যত ভালো হবে পুরো রান্না টার ভালো হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। এরপর মাংস টা হয়ে গেলে ত আলাদা করে সরিয়ে রাখতে হবে। এরপর একটা প্রেসার কুকারে আলু সিদ্ধ করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আলু গুলো আধা সিদ্ধ হয়। নাহলে পরবর্তী ধাপে ত গোলে গিয়ে পুরো রান্না টা নষ্ট হয়ে যেতে পারে।

এরপর আলু সিদ্ধ হয়ে গেলে। আলুর ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। এরপর আলুর মাঝের অংশ চামচের সাহায্যে বের করে নিতে হবে। এরপর মাংসের পুর গুলো সেই আলুর মধ্যে ভরে নিতে হবে। এরপর পুর ভরা হয়ে গেলে আপনারা দুটো পদ্ধতিতে আলুর উপরই অংশ ঢাকা দিতে পারে। প্রথমত আপনারা ময়দা মেখে নিন এবং বেশ টাইট করে। এরপর আলুর ওপরি অংশটি ময়দা দিয়ে ঢেকে দিন। দ্বিতীয়ত আলুর যেই অংশ গুলি চামচ দিয়ে বের করে ছিলেন সেগুলি ভালো করে মেখে নিন।
চিকেন স্টাফড আলুর দমের রেসিপি, জিভে জল আনা রেসিপি

এবং এরপর আলুর উপরি অংশ চেপে দিন। এরপর কড়াই তে তেল দিয়ে দিন। এবং একে একে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো ভাবে রেধে নিন। এরপর মসলা থেকে তেল ছাড়লে তার মধ্যে আলু দিয়ে দিন এবং জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে। গরম গরম পরিবেশন করে দিন স্টাফট আলুর দম।







