নজরবন্দি ব্যুরোঃ এবার পোশাক নিয়ে বিপদে পরলেন শ্রী দেবী কন্যা। মঞ্চে ওঠার ঠিক আগের মুহূর্তেই তার পোশাকের চেন কেটে যায়। জাহ্নবীর পোশাকের চেন সারানো হলে পর মুহূর্তে আবার তা কেটে যায়। কিছু মঞ্চে কি শেষমেশ কাটা চেন নিয়েই উঠলেন অভিনেত্রী! কীভাবে সামাল দিলেন এই বিপদ?
আরও পড়ুনঃ নস্ট্যালজিয়ায় পুরনো দিনে ফিরে গেলেন অভিনেত্রী, নুসরত রোঁদে পুড়ে খেলেন আলুকাবলি, আচার


ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার সময়। মঞ্চে পারফর্ম করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই ঘটে এই বিপদ। জাহ্নবীর সামাজিক মাধ্যমে ভীষণ ভাবে সক্রিয়। তাই তিনি তার এই দুর্ভোগের কথাও তার অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন। শুধু তাই নয় কীভাবে এই সমস্যা নিজ হাতে সমাধান করলেন তাও জানান তিনি।



স্টার কিড হওয়া সত্ত্বেও নিজ চেষ্টায় নিজের কেরিয়ারে সাফল্য পেয়েছেন অভিনেত্রী। তার বাবা বনি কপূর অথবা তার মা শ্রীদেবীর থেকে কোন প্রকারের সাহায্য নেননি তিনি। তার মধ্যে প্রথম থেকেই অবিরাম জেদ ছিল নিজেকে প্রতিষ্ঠা করার। এই অদম্য জেদ নিয়ে দিনের পর দিন লড়ে যাচ্ছেন তিনি।
পোশাক-বিভ্রাটে শ্রীদেবী কন্যা, এই অদম্য জেদ নিয়ে দিনের পর দিন লড়ে যাচ্ছেন তিনি।

তাই তার এই নতুন অভিজ্ঞতার কোথাও সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন সবার সাথে তিনি জানান যে তিনি একটি গাঢ় বেগনি রঙের আকর্ষণীয় গাউন পরেছিলেন। কিন্তু মঞ্চে ওঠার কিছু সময় আগেই ঘটে যায় বিপত্তি “যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা আর কী!” শেষমেশ অন্য একটি পোশাক পরে তিনি মঞ্চে ওঠেন।







