NUSSRAT JAHAN: নস্ট্যালজিয়ায় পুরনো দিনে ফিরে গেলেন অভিনেত্রী, নুসরত রোঁদে পুড়ে খেলেন আলুকাবলি, আচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আচার, আলুকাবলি সামনে পেলে কেউ কি লোভ সামলাতে পারে? সে সাধারণ মানুষ হোক বা অভিনেত্রী! এই জিনিস গুলো দেখলে সবারই মুখ দিয়ে জল পরতে বাধ্য। এই জিনিস গুলো দেখলেই সবাই ফিরে যায় তাঁদের ছোটবেলায়। তাঁর অন্যথা করলেন না অভিনেত্রী নুসরত ও। ভর দুপুরে রাস্তায় দাড়িয়ে খেলেন আলুকাবলি, আচার।

আরও পড়ুনঃ বিচারপতি পক্ষপাতদুষ্ট এটা বলার সুযোগ দেবো না, সুপ্রিম পর্যবেক্ষন অভিজিৎ বাবু-কে নিয়ে।

 

নুসরত গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। সেই সময় তিনি গাড়ির ভেতর থেকে লক্ষ্য করে যে একটা দাদু আলুকাবলি এবং আচার নিয়ে রাস্তায় দাড়িয়ে আছে। তাঁর কাছে তেঁতুল, কুল, চালতা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। সেই দেখে লোভ সামলাতে পারলেন না তিনি। তরি ঘড়ি নেমে পরলেন গাড়ি থেকে।

92126794

রোদের তোয়াক্কা না করে রাস্তাতেই দাড়িয়ে খেলেন আলুকাবলি, আচার। সেই আনন্দ ও ভাগ করে নিলেন সবার সাথে। সমস্তটার ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করলেন। সেই ভিডিওর সাথে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন ‘‘সেই পুরনো দিনগুলোয় ফিরে গেলাম। সেই গরমের দুপুর, তেঁতুলের আচার, আলুকাবলি আর দাদুর ভালবাসা, এর থেকে ভাল আর কী হতে পারে! এই সাধারণ জিনিসগুলোই জীবনে আনন্দ জোগায়।’’

নস্ট্যালজিয়ায় পুরনো দিনে ফিরে গেলেন অভিনেত্রী, রোদের তোয়াক্কা না করে রাস্তাতেই দাড়িয়ে খেলেন আলুকাবলি, আচার

Nusrat 2

তাই এই ভিডিও দেখে সবাই তার ছোটবেলায় ফিরে গেছে। সেখানে লিখেছে হাজার হাজার পুরনো দিনের মন্তব্য। শুধু তার অনুগামীরা নয়। নুসরতের বনুয়া মিমি চক্রবর্তী ও সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন। লিখেছেন ‘‘সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।’’ এবং মন্তব্য করা থেকে বাদ যাননি কৌশানী ও তিনি লিখেছেন ‘‘এই মুহূর্তে আমার এই আচারেরই প্রয়োজন।’’ তার সাথে সাথে এই ভিডিও দেখে অনেক মানুষ নস্ট্যালজিয়া ফিরে পেয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন