বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা #World Cup Qatar 2022

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পান ব্রাজিল তারকা নেইমার। তারপর থেকে আর মাঠে নামতে পারেননি ব্রাজিল তারকা। তাঁর দল এখন নকআউট পর্যায়ে। কিন্তু তিনি কি মাঠে ফিরতে পারবেন এই বিশ্বকাপে? এই প্রশ্নের দোলাচলে ভুগছেন সব ব্রাজিল সমর্থক।

আরও পড়ুনঃ ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে

ব্রাজিল দলের তরফে খবর আসছে যে, তাঁকে পরের দিকে পাওয়া যাবে। চারদিকে নেইমারকে নিয়ে যতই নেতিবাচক খবর থাকুক, আশা ছাড়ছেন না নেইমার সিনিয়র। এক ওয়েবসাইটে নেইমারের বাবা বলেছেন, “এই বিশ্বকাপে আবার সেরা ছন্দে ফিরতে পারে নেমার। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা
বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা

এর আগেও আহত হয়ে ও নিজের সেরা ছন্দে ফিরে এসেছে। এ বারও আসবে। আমি ওর বাবা বলে এটা বলছি না। নিঃসন্দেহে ছেলেকে আমি ভালবাসি। কিন্তু আমি ওর ক্ষমতা সম্পর্কে জানি। ব্রাজিলের গোটা দলও জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা

মাঠে ওর প্রভাব সতীর্থদের মধ্যে আলাদা করে শক্তি এনে দেয়। নেইমার মাঠে থাকলে ব্রাজিলের চেহারা বদলে যায়। কারণ নেমারই সেরা।” তিনি আরও বলেছেন,

বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা
বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা

বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটা? মুখ খুললেন তারকার বাবা

“দলে নেইমারের গুরুত্ব কতটা সেটা সবাই জানে। আশা করি, দল ফাইনালে উঠলে নেইমারকে পাওয়া যাবে। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ও দলকে ট্রফি জেতাবে। একসঙ্গে ট্রফি জিতবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত