ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে #Qatar World Cup 2022

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বিশ্বকাপে ব্রাজিল দল ‘মিনি হাসপাতাল’-এর রুপ নিয়েছে। অপর দিকে গ্রুপের তৃতীয় ম্যাচ নিয়ম রক্ষার। তাই ক্যামেরুনের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে ১০টি বদল আনলেন হেড কোচ তিতে । আগের দুই ম্যাচের ৮ থেকে ১০ জন থাকবেন না ক্যামেরুনের বিপক্ষে।

আরও পড়ুনঃ চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের

রাউন্ড অফ সিক্সটিনের আগে কোনও বাড়তি ঝুঁকি নিতে নারাজ তিতে। তাই প্রথম একাদশে নাকি ১০টি বদল আনবেন। যদিও ম্যাচের ২৪ ঘণ্টা আগে সম্ভাব্য একাদশ নিয়ে কিছুই বলতে চাননি কোচ তিতে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ২৪ জন খেলোয়াড় আছে, যারা কিনা সর্বোচ্চ লেভেলে খেলেন।

ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে

আমাদের হাতে লিভারপুলে ফাবিনহো সিটির এডারসন, আর্সেনালের মার্টিনেল্লি ও জেসাসের মতো খেলোয়াড় আছেন। পরবর্তী খেলায় কারা খেলবেন আমরা সেটা পর্যবেক্ষণ করছি। কোথায় কোথায় পরিবর্তন আঞ্ছেন ব্রাজিল কোচ? জানা গিয়েছে গোলপোস্টে বিশ্বস্ত অ্যালিসনের বদলে খেলবেন ম্যানচেস্টার সিটি-র গোলকিপার এডারসন।

ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে
ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে

রক্ষণে থিয়াগো সিলভা -মারকুইনহোস বসিয়ে ব্রেমার ও এডার মিলিতাওকে পরীক্ষা করে দেখবেন তিনি। অন্যদিকে ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনদের মতো তারকাদেরও ক্যামেরুনের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হবে।

ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে
ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে

ক্যামেরুনের বিরুদ্ধে প্রায় নতুন দল নামছে ব্রাজিলের, ১০ পরিবর্তন করছেন কোচ তিতে

সেইজন্য সেখানে ফ্যাবিনহো এবং ডিফেন্ডার দানি আলভেসরা দলে আসতে চলেছেন। আর স্ট্রাইকারে রিচার্লিসনের পরিবর্তে দেখা জেতে পারে গ্যাব্রিয়াল জেসুস অথবা পেদ্রোকে। উইঙ্গে মার্টিনেলি-অ্যান্টনিকে শুরুর একাদশে খেলিয়ে দেখবেন ব্রাজিল কোচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর