চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফুটবল বিশ্বকাপের মাঝে আবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীর ফুলে গিয়েছে তাঁর। সেইসঙ্গে রয়েছে হৃদ্‌যন্ত্রের সমস্যা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, পেলের শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না।

আরও পড়ুনঃ বিশ্বকাপের মঞ্চে উল্টো পতাকা ধরলেন নোরা, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়

চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের
চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের

তাঁর শরীরের বিভিন্ন অংশ ফুলে রয়েছে। অসুস্থতার জেরে ঠিকমতো খাওয়া- দাওয়া করতে পারছেন না ব্রাজিলের কিংবদন্তি তারকা। তারপরে বিশ্বজুড়ে তাঁর সমর্থকদের উৎকণ্ঠা বেরে গিয়েছিল। গত কাল তাঁর মেয়ে জানিয়েছিলেন,

চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের
চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের

বাবা ভাল আছেন, চিন্তার কিছু নেই। বাবা ওঁর নিয়মিত চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। অহেতুক চিন্তা করবেন না। আমার কয়েকজন ভাই-বোন এখন সেখানেই আছে। এর পর আজ অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি।

চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের

চিন্তা করবেন না, ভালো আছি আমি, হাসপাতাল থেকে বার্তা অসুস্থ পেলের

সকলকে আশ্বস্ত করে তিনি লিখেছেন, “প্রতি মাসের নিয়ম মতোই এবারেও হাসপাতালে চিকিৎসা করতে এসেছি। তবে সকলে আমার সুস্থতা কামনা করেছেন, তা দেখে সত্যিই খুব ভাল লাগছে। সকলকে ধন্যবাদ জানাই। ” কাতারের একটি ছবিও পোস্ট করেছেন কিংবদন্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর