Nora Fatehi: বিশ্বকাপের মঞ্চে উল্টো পতাকা ধরলেন নোরা, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাতারেই চোখ রয়েছে এখন গোটা বিশ্ববাসীর। ভারত সরাসরি অংশ না নিলেও বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাসে এক ফোঁটা ভাটা পড়েনি ভারতীয়দের। তবে এবারে বিশ্ব মঞ্চে এই প্রথম ভারত থেকে ডাক পেয়েছিলেন কোন তারকা। বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে নাচের মাধ্যমে আনন্দদানের জন্য ডাক পেয়েছিলেন নোরা ফাতেহি। কিন্তু সেখানে গিয়ে দেশবাসীর মুখ রাখতে পারলেন না নোরা। কী করেছেন তিউনি? কেন সমালোচিত হলেন বিশ্বমঞ্চে?

আরও পড়ুনঃ আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রোনাল্ডোর মাঠে নামা নিয়ে তৈরি হল ধোঁয়াশা, কেন?

দেশের গর্ব বাড়াতে গিয়ে মুহূর্তের ভুলে ঝড়ের সম্মুখীন হইলেন নোরা ফাতেহি। নাচ শেষে দেশের পতাকা তুলে ধরতে গিয়ে হওয়া গেল মহা বিপদ। বারবার দেশের পতাকা উল্টো তুলে ধরলেন নোরা। তা দেখেই মহাক্ষুব্ধ হয়েছেন নেট নাগরিকরা। সকলেই নোরার দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশ্বকাপের মঞ্চে উল্টো পতাকা ধরলেন নোরা, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
বিশ্বকাপের মঞ্চে উল্টো পতাকা ধরলেন নোরা, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়

নোরার নাচের ভিডিও ভাইরাল হই ১লা ডিসেম্বর। যেখানে দেখা যাচ্ছে, হিরেখচিত জাজ্জ্বল্যমান পোশাকে বিশ্বকাপের মঞ্চে হাজির লাস্যময়ী নৃত্যশিল্পী নোরা। নিজের নাচের মাধ্যমে আত্মহারা করে তুললেন জনতাকে। কিন্তু তারপরই কী ঘটালেন তিনি। দেশের পতাকা তুলে ধরার সময় বারবার উল্টো তুলে ধরলেন। একাধিক বার গেরুয়া রংকে নীচের দিকে রেখে তুললেন নোরা। আর তাতেই ব্যপক সমালোচিত হলেন তিনি।

 

বিশ্বকাপের মঞ্চে উল্টো পতাকা ধরলেন নোরা, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়

norah fatehi 153

ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। কেউ বললেন তিনি অযোগ্য। কেউ বললেন দেশের সম্মান নষ্ট। কেউ বললেন, ‘লজ্জা হওয়া উচিত। ক্ষমা চান নোরা’। মন্তব্য এল, ‘নোরা ফতেহি, আমি আপনার বড় ভক্ত। কিন্তু এই দৃশ্য দেখার পর কষ্ট পেলাম। শেষে তেরঙার অবমাননা করলেন?’ আবার কেউ কিঞ্চিত সদয় হয়ে লিখলেন, ‘বোঝা যাচ্ছে ইচ্ছে করে করেননি, ওঁকে ক্ষমা করে দাও। জয় হিন্দ’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর