নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আজ নিয়ম রক্ষার ম্যাচে নামছে পর্তুগাল। আর এই ম্যাচে সিআর সেভেনের খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ প্রথমত এই নিয়ম রক্ষার ম্যাচে দলের প্রধান অস্ত্রকে রেস্ট দিতে চাইবেন দলের কোচ। অপর দিকে দলের তরফে খবর, সামান্য চোট রয়েছে পর্তুগাল তারকার।
আরও পড়ুনঃ বেতনের ৩০ শতাংশ কমিয়ে অন্য ক্লাবে খেলতে চান রোনাল্ডো, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলার সম্ভবনা
সেই কারনে তিনি দলের অনুশীলনীতে যোগ না দিয়ে জিমে সময় কাটিয়েছেন। এদিকে সাংবাদিক সম্মেলনে এসে কোচ সান্তোস বলেছেন, “দেখা যাক। রোনাল্ডো খুব দ্রুত অনুশীলনে ফিরবে এটা বলতে পারি। কিন্তু শুক্রবারের ম্যাচে ওর খেলার সম্ভাবনা ৫০ শতাংশ।

যদি স্বাভাবিক অনুশীলন করে তা হলেই খেলবে।“ তিনি আরও বলেন, “আগের দুটো ম্যাচেই রোনাল্ডোকে তুলে নিয়েছিলাম। ক্রিশ্চিয়ানো না খেললেও অন্য পরিকল্পনা রয়েছে আমাদের। সব সময়েই এক জন ফুটবলার খেলবে এটা হতে পারে না।

পরিকল্পনা না থাকলে তো এগোতেই পারতাম না”। কিন্তু এই ম্যাচ খেলতে চাইবেন পর্তুগিজ তারকা। কারণ তাঁর সামনে রেকর্ড গড়ার সুযোগ থাকবে। ম্যাচে গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ইউসেবিয়োকে ।

আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রোনাল্ডোর মাঠে নামা নিয়ে তৈরি হল ধোঁয়াশা, কেন?
পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে তাঁরই ৯ গোল। এখন কি হবে সি আর সেভেন মাঠে নামবেন না নামবেন না তা নিরভর করছে দলের কোচের উপরে।



