নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে, কিন্তু তাতেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তার গ্রাফ এতটুকুও কমেনি। বর্তমানে ক্রিকেট আর মাহির সম্পর্ক শুধুই আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। বয়স বেড়েছে, তাঁর অবসর নিয়েও জল্পনা কম নয়।
আরও পড়ুনঃ কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু, উদ্বিগ্ন মেয়র


এরইমধ্যে দোসর চোট আঘাতের সমস্যা। তবুও তাঁর নেতৃত্বে রেকর্ড পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল ফাইনালের পরই অস্ত্রোপচার করান ধোনি। কেমন আছেন তিনি? সমর্থকদের স্বস্তি দিলেন তাঁর স্ত্রী সাক্ষী।

সদ্য মুক্তি পেয়েছে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা লেট’স গেট মেরেড (LGM)। তারই স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন সাক্ষী। সেখানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সিঁড়ির উপর দাঁড়িয়ে সাক্ষী।



অনেকেই জানতে চাইছেন ধোনি এখন কেমন আছেন? উত্তরে সাক্ষী বলেন, ‘আপনাদের ধোনি ভাই সুস্থ হয়ে উঠছেন। আপাতত তিনি রিহ্যাবে রয়েছেন।’
অস্ত্রোপচারের পর কেমন আছেন মাহি? বড় আপডেট দিলেন স্ত্রী সাক্ষী

কিছুদিন আগেই ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ রাঁচিতে ধোনির বাড়ি গিয়েছিলেন। তাঁর ভিডিয়োতেও দেখা গেছে, মাহি খোশমেজাজে রয়েছেন। সাক্ষীর কথায় সমর্থকরা যেন আরও স্বস্তি পেলেন।







