নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকালে এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাম অনিমা সর্দার। ৪৫ বছর বয়সী ওই মহিলা বারুইপুরের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, জ্বর নিয়ে প্রথমে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ অগ্নিগর্ভ মণিপুরে বিরোধী জোট ইন্ডিয়া, নেতৃত্বে অধীর চৌধুরী


কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। এই মৃত্যু নিয়ে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬। ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিকে ডেঙ্গিতে মৃত্যু বাড়ছে তা নিয়ে বিধানসভায় সোচ্চার হতে চলেছে বিরোধী দল বিজেপি।

ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার মেয়রও প্রতিনিয়ত বৈঠক করছেন। এমনকী একের পর এক নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর। যাতে বলা হয়েছে কী কী হলে ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক। আর সেই নির্দেশিকা সব জেলার স্বাস্থ্য আধিকারিকে পাঠানো হয়েছে।


কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু, উদ্বিগ্ন মেয়র

এদিকে কোলকাতার ডেঙ্গি নিয়ে অভিযোগ করা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের আবাসন, অফিসগুলিকে। কারণ এখানে পরিষ্কার–পরিচ্ছন করা হয় না। এই অভিযোগ তুলেছিল কলকাতা পুরসভা। তাই এখন রেল, বন্দর, প্রতিরক্ষা–সহ কেন্দ্রীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা অভিযানে নতুন করে নামার সিদ্ধান্ত নিয়েছে।








