নজরবন্দি ব্যুরোঃ অগ্নিগর্ভ মণিপুরে বিরোধী জোট ইন্ডিয়ার (I.N.D.I.A.) প্রতিনিধিদল। এই দলে রয়েছেন ১৬টি বিরোধী দলের ২১ জন সাংসদ। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর নেতৃত্বে মণিপুরে যাচ্ছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি-সহ একঝাঁক হেভিওয়েট নেতা-নেত্রী।
আরও পড়ুনঃ বিজেপির সাংগঠনিক রদবদল, পদ খোয়ালেন দিলীপ ঘোষ


মণিপুরের হিংসা-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি, বিবদমান দুই গোষ্ঠীর সঙ্গে কথা বলবেন বিরোধী জোট ইন্ডিয়া-র প্রতিনিধিদল। বিরোধীদের প্রশ্ন, মণিপুর নিয়ে সংসদে এখনও কেন নীরব মোদী? বিরোধী জোটের সাংসদের শনিবার ইম্ফল থেকে প্রথমে চূড়াচাঁদপুরের শরণার্থী শিবিরে যাওয়ার কথা জানানো হয়েছিল আগেই।

প্রশ্ন উঠেছিল, এই উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্য কি সেই অনুমতি দেবে? কারণ, তুলনামূলক শান্ত পরিস্থিতিতেও রাহুল গান্ধীকে সেখানে সড়ক পথে যেতে বাধা দেওয়া হয়েছিল। বিজেপি শাসিত মণিপুর সরকার অবশ্য বলেছে, তারা কাউকে বাধা দিচ্ছে না।



উল্লেখ্য, গত শুক্রবার কংগ্রেসের সদর কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে নাসের হোসেন জানিয়েছিলেন, মণিপুরে সাংসদদের পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে সেখানকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে বার্তা দেওয়া যাবে। এটা বোঝানো যাবে যে সংসদে তাঁদের বিষয়ে কথা হচ্ছে এবং বিরোধী সাংসদদের তাঁদের পরিস্থিতি নিয়ে চিন্তিত।
অগ্নিগর্ভ মণিপুরে বিরোধী জোট ইন্ডিয়া, নেতৃত্বে অধীর চৌধুরী

ইন্ডিয়া জোটের সাংসদদের প্রতিনিধি দল মণিপুরের রাজ্যপালের সঙ্গেও দেখা করার জন্য সময় চেয়েছে বলে জানান তিনি। রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে বিরোধী সাংসদদের বৈঠক হতে পারে।








