Dilip Ghosh: বিজেপির সাংগঠনিক রদবদল, পদ খোয়ালেন দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সভাপতি পদ খোয়ানোর পরে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু এ বার সেই পদ খোয়ালেন দিলীপ। এখন তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই।

আরও পড়ুনঃ বেআইনিভাবে বিক্রি হচ্ছে হিডকোর জমি? অভিযোগ স্বীকার করে তদন্তের নির্দেশ ফিরহাদের

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হিসেবে ২০২১ সাল থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বেরও গুড বুকেই তিনি রয়েছেন বলে জানা যায়। এমন অবস্থায় হঠাৎ করে বিজেপির সাংগঠনিক রদবদলে দিলীপ ঘোষের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে।

3 21

এদিকে দিল্লির রাজনীতিতে কানাঘুষো শোনা যাচ্ছে মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়েও। সেক্ষেত্রে দিলীপ ঘোষের নাম ঘিরেই গুঞ্জন ছড়িয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও রদবদল হলে, সেই দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

বিজেপির সাংগঠনিক রদবদল, পদ খোয়ালেন দিলীপ ঘোষ

1 25

এই নিয়ে বলতে গিয়ে এক প্রথম শ্রেণীর বাংলা দৈনিকে কে দিলীপ বাবু জানান, ‘আমি এখনও কোনও চিঠি পাইনি। তবে এটা শুনেছি যে, দলের সাংসদদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই। সাংসদরা যাতে নিজের নিজের এলাকায় বেশি করে সময় দিতে পারেন, তাই এই পদক্ষেপ।’

2 27

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর