SSC: এসএসসির উপদেষ্টা-সহ ৩ জনকে তলব হাইকোর্টের, প্রয়োজনে তদন্তভার দেওয়া হবে সিবিআইকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এসএসসির উপদেষ্টা-সহ ৩ জনকে তলব হাইকোর্টের। বুধবার দুপুর দুটো নাগাদ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ Weather Update: আগামী কয়েকদিন আরও চড়বে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

অভিযোগ, মেধাতালিকায় নীচের দিকে নাম থাকলেও মুর্শিদাবাদের ৬ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি। ৬ জনের মধ্যে ৩ জন আদালতে উপস্থিত ছিল মঙ্গলবার। তাঁদের বক্তব্য ছিল সুপারিশ থাকলেও তাঁরা কেউ চাকরীতে যোগদান করেননি। বুধবার ওই তিন জনকে ফের তলব করেছে আদালত। প্রয়োজনে তদন্তভার দেওয়া হতে পারে সিবিআইকে। ইঙ্গিত মিলেছে আদালতের তরফে। 

কিছু দিন আগেই নম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্যানেলে নাম নেই। তা সত্ত্বেও কিভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের। তদন্ত করুক ডিরেক্টর। কী করে হল, তা খুঁজে বের করতে হবে সিবিআইকে। নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ২৮ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে আদালত।

গোটা ঘটনার পিছনে কারা আছেন? এমনকি কোনও আর্থিক লেনদেন হয়েছে কী না তা খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাঁদের নির্দেশে সরকারী আধিকারিকরা এই কাজ করেছেন তাঁদেরকেও খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।

এসএসসির উপদেষ্টা-সহ ৩ জনকে তলব হাইকোর্টের, আরও কড়া পদক্ষেপ আদালতের 

এসএসসির উপদেষ্টা-সহ ৩ জনকে তলব হাইকোর্টের, আরও কড়া পদক্ষেপ আদালতের 
এসএসসির উপদেষ্টা-সহ ৩ জনকে তলব হাইকোর্টের, আরও কড়া পদক্ষেপ আদালতের

আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছে। বিচারপতি সৌমেন রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। সূত্রের খবর, আদালতের তরফে রাজ্যের আবেদন গ্রহণ করা হয়েছে। আগামীকাল হতে পারে মামলার শুনানি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত