Weather Update: আগামী কয়েকদিন আরও চড়বে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমেছে শীতের আমেজ। সবে পড়েছে মার্চ। তারমধ্যেই হাঁসফাঁস করতে হচ্ছে গরমে। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকাল দশটা এগারোটার পর বাইরে বেরোলে তো আর রক্ষে নেই। বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিনে আরও চড়বে পারদ।

আরও পড়ুনঃ Virat Kohli: কোহলি নয়, আরসিবি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই তারকা

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে আজ আলিপুর হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, গতকালের থেকে মাত্রা অতিক্রম করে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন হতে পারে ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।

পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া হয় আবহাওয়া দফতরের তরফে। দিনকয়েক আগে নিম্নচাপের ইঙ্গিত মিললেও তা এখনো স্পষ্ট নয়। সেজন্য আরও কিছুদিন সেদিকে নজর রাখতে চাইছেন আবহাওয়াবিদরা।

আগামী কয়েকদিন আরও চড়বে পারদ, জানাল আবহাওয়া দফতর

Thirty die in Bengal heat, officials wake up-India News , Firstpost
আগামী কয়েকদিন আরও চড়বে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

তবে সকলকে চিন্তায় ফেলেছে তাপমাত্রা। চলতি সপ্তাহে ৩৫ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা শোনা গিয়েছে হাওয়া অফিসের তরফে। বিশেষত ১৫ই মার্চ থেকে ১৫ই মে এর মধ্যে ব্যাপকভাবে পারদ চড়ার কথা শোনা গিয়েছে। একইরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আপাতত সেখানকার জেলা গুলিতে কোনও রকমের বৃষ্টির পূর্বাভাস মেলেনি। মনে করা হচ্ছে ধীরে ধীরে সেই জেলাগুলিতে ও চড়বে তাপমাত্রার পারদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত