Virat Kohli: কোহলি নয়, আরসিবি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই তারকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৬ মার্চ থেকে শুরু আইপিএল। হাতে রয়েছে প্রায় আড়াই থেকে তিন সপ্তাহ। তবে এখনো পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পূর্বেই জানা গিয়েছিল এবার আর অধিনায়কের ভূমিকায় থাকবেন না কোহলি। তাহলে কে হবেন দলের পরবর্তী অধিনায়ক? সেদিকেই নজর রয়েছে সকলের।

আরও পড়ুনঃ Covid Update: করোনা লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী, অনেকটাই কমেছে সংক্রমণ

আইপিএল শুরু হওয়ার পূর্বে সবার আগে অধিনায়ক নির্বাচিত করেছিল নতুন দল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। তবে এখনো দলের অধিনায়ক ঘিরে বিভ্রাট থেকে গিয়েছে আরসিবির অন্দরে। অনেকেই মনে করছেন সময়মতো দায়িত্ব ভার নিজের হাতে তুলে নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক। আবার অনেকেই মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল কিংবা ফাফ ডু প্লেসিসির হাত ধরে এই মরশুম খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কোহলি নয়, অধিনায়ক হতে পারেন অজি তারকা 

Glenn Maxwell: All well with Glenn Maxwell ahead of Australia's World Cup campaign | Cricket News - Times of India
কোহলি নয়, আরসিবি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই তারকা

এবার সেই জল্পনাই উস্কে দিলেন প্রাক্তন আরসিবি তারকা তথা অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। তারমতে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে সঠিক কাজ করেছেন বিরাট কোহলি। সম্প্রতি এক্তি জনপ্রিয় মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “না, এবার কোহলি নয়। আমার মনে হয় বিরাটের অধিনায়ক না থাকাটা একেবারে সঠিক সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটে এমন করা উচিত। একবার দায়িত্ব ছেড়ে বেড়িয়ে গেলে তার কাছে আর ফিরে যাওয়া ঠিক নয়।” তবে এবার আইপিএল মরশুমে গ্লেন ম্যাক্সওয়েলের নামই উল্লেখ করলেন তিনি। তাহলে কি এই অজি তারকার হাত ধরেই আইপিএল অভিযান শুরু করবে আরসিবি? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত