নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সালের মার্চ থেকেই ভয়াবহ আকৃতি ধারন করেছিল করোনা। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে ছিল গোটা বিশ্বে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। বিভিন্ন প্রতিকূলতা জয় করে এগিয়েছে গোটা দেশ। করোনার প্রথম ওয়েভে যেমন দেখা দিয়েছিল কর্মহারা মানুষদের হাহাকার। ঠিক তেমন ভাবেই দ্বিতীয় ওয়েভে দেখা দিয়েছিল অক্সিজেনের সঙ্কট। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রনে গোটা পরিস্থিতি। একেবারে তলানিতে এসে ঠেকেছে দৈনিক সংক্রমণের হার।
আরও পড়ুনঃ যুদ্ধের প্রভাব, রাশিয়ায় লাইভস্ট্রিমিং বন্ধ করল টিকটক


আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুসারে, বিগত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৩ হাজার ৯৯৩ জন। যা আগের দিনের তুলনায় ৮ শতাংশ কম। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে গোটা দেশের ৪৯ হাজার ৯৪৮ জনে এসেছে সক্রিয় রোগীর সংখ্যা। সেইসঙ্গে কমেছে অ্যাকটিভ কেসের পরিমান। যা ইঙ্গিত দিচ্ছে, করোনা লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী।
করোনা লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী, নিম্নমুখী কোভিডগ্রাফ

তবে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। সদ্য উঠে আসা তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১০৮ জন। গতকাল যে সংখ্যাটি ছিল ৬৬ জন। যারফলে, করোনায় আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ৫লক্ষ ১৫ হাজার ২১০ জন। অপরদিকে, অনেকটাই বেড়েছে সুস্থতার হার। নয়া তথ্য অনুসারে গোটা দেশে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬ হাজার ১৫০ জন। যাদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৫ জন। পাশাপাশি জোরকদমে চালানো হচ্ছে ভ্যাক্সিনেসন প্রক্রিয়া।







