যুদ্ধের প্রভাব, রাশিয়ায় লাইভস্ট্রিমিং বন্ধ করল টিকটক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতমাসেই ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। ধীরে ধীরে রুশদের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে পশ্চিমি দেশগুলি। একই পথে হেঁটে রাশিয়াকে কোণঠাসা করা শুরু করে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা। তারপর সেইপথে হাঁটে অ্যাপেল,নেটফ্লিক্স। এবার রুশদের থেকে দূরত্ব বাড়াতে শুরু করে টিকটক।

আরও পড়ুনঃ সন্তান প্রসবের কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিলেন দুই পরীক্ষার্থী

ইউক্রেনের উপর পুতিন সরকারের অমানবিক আক্রমণ শুরু হতেই নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। রাশিয়ান দ্রব্য বয়কট করতে দেখা গেছে বহু মানুষদের। সম্প্রতি রাশিয়ান ভদকা ড্রেনের জলে ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছে অনেকে। এবার টিকটক। সেখানেও দেখা গেল যুদ্ধের প্রভাব। জনপ্রিয় টেক কোম্পানি এই প্রসঙ্গে জানায়, আপাতত সমগ্র রাশিয়ায় লাইভস্ট্রিমিং ও নতুন কন্টেন্ট আপলোড বন্ধ রাখা হবে তাদের তরফে।

এছাড়াও টিকটকের তরফে উঠে আসে একটি বিশেষ বার্তা। সেখানে বলা হয়, সংস্থার সদস্য ও ইউজারদের নিরাপত্তা প্রদান তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত  লাইভস্ট্রিমিং ও নয়া কন্টেন্ট গুলি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফে। আরও বলা হয়, যতদিন পর্যন্ত আইনি নিরাপত্তার প্রভাব ও ভুয়ো তথ্যের বিষয়টি খতিয়ে না দেখা হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ জারি থাকবে।

যুদ্ধের প্রভাব, রাশিয়ায় লাইভস্ট্রিমিং বন্ধ করল টিকটক

Two Russian State Media Accounts Keep Posting On TikTok Despite Content Ban
যুদ্ধের প্রভাব, রাশিয়ায় লাইভস্ট্রিমিং বন্ধ করল টিকটক

উল্লেখ্য, ইউক্রেনীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই টিকটকের মাধ্যমে দেশের পরিস্থিতি তুলে ধরেছে বহু নাগরিক। যা ভাইরাল হয়েছে দ্রুততার সঙ্গে। সেগুলিকে যাচাই করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এই সংস্থা কে। অনেকেই আবার রাস্তার যুদ্ধের ছবি তুলে ধরেছে এই প্ল্যাটফর্মে। তবে সেগুলির সবকটি যাচাই করতে না পারায় তৈরি হচ্ছে ভুয়ো খবরের আশঙ্কা। সে কারনে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত