Sikkim: তুষারপাতে আটকে পর্যটকরা, ৭৫ জনকে উদ্ধার করল ভারতীয় সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রবল বৃষ্টিপাত এবং তুষারপাতের জেরে সিকিমে সমস্যার মুখোমুখি পর্যটকরা। তাদের উদ্ধার করল ভারতীয় সেনা। ঠাণ্ডার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। একে একে সকলকে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়। ইতিমধ্যেই তাদের রেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের মধ্যে ২০ জন বাঙালি বলেও জানা গিয়েছে। সকলে যাতে নিরাপদে নিজেদের গন্তব্যে যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: Salman Khan: কেন বিয়ে হচ্ছে না! ৫৭ বছর বয়সে অবশেষে নতুন করে আশা দেখছেন ভাইজান!

জানা গিয়েছে, সোমবার প্রায় সারা দিন এবং মঙ্গলবার সকাল থেকেই সিকিমে প্রবল বৃষ্টিপাত চলছে। এরইসঙ্গে তুষারপাত এবং ঝড় শুরু হয়েছিল। যার ফলে বহু পর্যটক তুষারপাতের মধ্যে আটকে পড়ে। ভারতীয় সেনা প্রাণের ঝুঁকি নিয়েই সকলকে উদ্ধার করে। ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছিলেন ভারতীয় জওয়ানরাও। অনেক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ছিলেন একাধিক বৃদ্ধ, মহিলা ও শিশুরা। বৃষ্টি এবং তুষারপাতের কারণে স্বাভাবিকভাবেই তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। ঠাণ্ডার কারণে বন্ধ ছিল যান চলাচল।

তুষারপাতে আটকে পর্যটকরা, প্রবল বৃষ্টি, তুষারপাত সিকিমে
তুষারপাতে আটকে পর্যটকরা, প্রবল বৃষ্টি, তুষারপাত সিকিমে

তুষারপাতে আটকে পর্যটকরা, প্রবল বৃষ্টি, তুষারপাত সিকিমে

মঙ্গলবার সকালে সিকিমের তাপমাত্রা কমে দাঁড়ায় তিন ডিগ্রির নীচে। এলাকার দোকান পাট এবং বাজারহাট বন্ধ রাখা হয়েছিল। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় যান চলাচলও বন্ধ ছিল। সিকিমমুখী বহু বাস এদিন আটকে পড়ে রাস্তায়। পর্যটকদের উদ্ধার করে প্রাথমিক ভাবে সেনা ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে গরম খাবার।

তুষারপাতে আটকে পর্যটকরা, প্রবল বৃষ্টি, তুষারপাত সিকিমে
তুষারপাতে আটকে পর্যটকরা, প্রবল বৃষ্টি, তুষারপাত সিকিমে

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সিকিম ঘোরার খরচ বেড়েছে দ্বিগুণ। হোটেল ভাড়া এবং গাড়ি বুকিংয়ের খরচ বাজেট ছাড়িয়ে যাচ্ছে। সম্প্রতি সিকিমের নাথুলা, ছাঙ্গুতে তুষার ঝড়ে বহু পর্যটকের আটকে যাওয়ার খবর সামনে এসেছে। মৃত্যু হয়েছে সাতজনের, তাদের মধ্যে তিনজন পর্যটক বাঙালি।

তুষারপাতে আটকে পর্যটকরা, প্রবল বৃষ্টি, তুষারপাত সিকিমে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত