নজরবন্দি ব্যুরো: গরুপাচার কাণ্ডে ৯বার জিজ্ঞাসাবাদের সমন সিবিআই পাঠালেও অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থটা দেখিও এড়িয়ে গেলেও অবশেষে আজ তাঁকে গ্রেফতার করে সিবিআই। আর এর মাঝেই রাখির অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলকে নিয়ে প্যারোডিও বানিয়ে ফেললেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। একই সঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের কড়া আক্রমণ করলেন তিনি।
আরও পড়ুন:ED-CBI নিরপেক্ষ নয়, বিচারব্যবস্থায় ভরসা রেখে কাল রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূলের।


তিনি সেই প্যারোডিতে বলেন, “অনুমাধব, অনুমাধব তোমার বাড়ি যাব। অনুমাধব, আজ রাখিতে কি কেউ পাবো?” রুদ্রনীল আরও বলেন, “উনি দিদির কাছ থেকে রাখি পরে যেতে পারলেন না খারাপ লাগছে। জানি না, উনি আর পার্থ দা রাখি নিয়ে কী আলোচনা করবেন? খুব চিন্তা হচ্ছে যে, পশ্চিমবঙ্গের জেলে তো এত জায়গা নেই। তাই পার্শ্ববর্তী রাজ্যের জেলে যাতে জায়গা করে দেওয়া হয়, সেই অনুরোধ করব। রাখির মতো একটা দিনে এই খবর খুব একটা গৌরবের নয়। বাংলা মানুষ এখন সমবেত হয়েছে, আইন রয়েছে।”

শাসকদলের নেতাদের আক্রমণ করে তিনি বলেন, “শাসক দলের নেতাদের যদি লজ্জা থাকে, তবে তাঁরা ডোরাকাটা পোশাক, হাওয়াই চটি পরুক, আংটি খুলে, সাবান মেখে আলিপুর জেল বা প্রেসিডেন্সি জেলে চলে যান।”
‘দিদির কাছে রাখি পরে যেতে পারলেন না’,কেষ্টকে খোঁচা রুদ্রনীলের



এর আগে অনেকবার তাঁকে অনুব্রত মণ্ডলকে নিয়ে ট্রোল করতে দেখা যায় আর এবার জয় গোস্বামীর ‘বেণীমাধব’ কবিতার অনুকরণে ‘অনুমাধব’ শীর্ষক একটি কবিতা বেঁধেছেন রুদ্রনীল। যে কবিতা পাঠের ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। যা নিয়ে বর্তমানে নেটদুনিয়া সরগরম।







