নজরবন্দি ব্যুরোঃ “এখানে আমাদের মন্ত্রী সমেত কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু ছাড় দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধার করলে তাঁদের নিয়ে তদন্ত হয়না।” এভাবেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তোপ দাগল তৃণমূল। এদিন দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা ঘোষনা করেন আগামীকাল তৃণমূল ছাত্র যুবরা বিক্ষোভ করবেন রাজ্য জুড়ে।
আরও পড়ুনঃ মুদি দোকান-মাছ ব্যবসা-প্রমোটারি থেকে তৃণমূল হেভিওয়েট নেতা, কে এই কেষ্ট?


এদিন সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতাকে কেন গ্রেফতার করা হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তোলেন চন্দ্রিমা। লোডশেডিং করিয়ে ভোটে জিতেছেন, এই অভিযোগ করে চন্দ্রিমা বলেন, যে শুভেন্দুর বিরুদ্ধে সারদা কর্তা অভিযোগ করেছেন, তাঁকে কেন কাস্টিডিতে নিচ্ছেনা সিবিআই? বিজেপিতে যোগ দিয়েছেন বলেই ছাড়?

অনুব্রতর বিষয়ে তৃণমূলের পক্ষ থকে বলা হয়, ‘দল ব্যাবস্থা নেবে সময় হলেই।’ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ৫ দিনের মাথায় ব্যবস্থা নেওয়া হয়েছিলে সেই কথাও মনে করিয়ে দেওয়া হয় সাংবাদিক সম্মেলন থেকে।



চন্দ্রিমা বলেন, ‘‘কোনও অনৈতিক ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না। দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দুর্নীতিকে কোনও ভাবেই মেনে নেবে না দল। একই কথা বলেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবেই মানুষের পক্ষে ক্ষতিকর এমন কোনও কাজ করলে, মানুষকে ঠকালে দল কোনও ভাবেই কাউকে সমর্থন করবে না।’’
ED-CBI নিরপেক্ষ নয়, বিচারব্যবস্থায় ভরসা রেখে কাল রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূলের।

বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করে সিবিআই আদালতে পেশ করার সঙ্গে সঙ্গেই দলের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল। সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। সেখানেই চন্দ্রিমা জানান, দলের নীতি মেনে কোনও দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না।







