টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে, ইডিকেও তদন্তে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের নির্দেশেই এতদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছিল সিবিআই। এবার সেই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে। আজই ইডিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ এবার ED-র চার্জশিট নিয়েই প্রশ্ন তুললেন পার্থ, সময় চাইল কেন্দ্রীয় সংস্থা

দিন কয়েক আগেই ভুইয় নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ১৮৩ জনের ভুয়ো নিয়োগের তালিকা পেশ করা হয়েছিল কমিশনের তরফে। এরপরেই বিচারপতির প্রশ্ন ছিল, ভুয়ো নিয়োগের সুপারিশে এখনও কতজন চাকরি করছেন?

টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে, নজিরবিহীন নির্দেশ বিচারপতির 
টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে, নজিরবিহীন নির্দেশ বিচারপতির

তার উত্তররে স্কুল সার্ভিস কমিশন জানায়, এই মুহুর্তে ৮০ জন কর্মরত রয়েছেন। বাকিদের নিয়োগপত্র দেওয়া হলেও যোগ দেননি। প্রশ্ন হল এই ৮০ জন কী টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন? এতে কার মদত রয়েছে? কারা এর সঙ্গে যুক্ত? সমস্ত বিষয়টি জানতেই ইডির হাতে তদন্তভার তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে শতাধিক শূন্যপদে অবিলম্বে মেধার ভিত্তিতে চাকরির নির্দেশ দেন তিনি।

এর আগে অবশ্য চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল, বেআইনিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে প্রচুর। কখনও সাদা খাতা জমা দিয়ে, আবার কখনও ওএমআর শিটে কারচুপি করে সেই নিয়োগ হয়েছে। কমিশনের কাছে সেই সংখ্যা ১৮৩ জন হলেও, সিবিআইয়ের কাছে সেই সংখ্যা অনেক বেশী। এখন থেকে সেই আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করবে ইডি।

টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে, নজিরবিহীন নির্দেশ বিচারপতির 

টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে, নজিরবিহীন নির্দেশ বিচারপতির 
টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করা হয়েছে, নজিরবিহীন নির্দেশ বিচারপতির

আদালতের এই রায় প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই রায় অত্যন্ত সঙ্গত। বহু টাকার লেনদেন হয়েছে। এর পিছনে হাওয়ালার যোগ রয়েছে কিনা, সেটাও উঠে আসবে বলেও মনে করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত